Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2TCvEcd
বর্ষার ইনিংস শুরু, দিনভর বাংলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি https://ift.tt/3pVR4NC
এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলায় ইনিংস শুরু বর্ষার ()। ঝিরঝিরে বৃষ্টি দিয়ে সকাল শুরু কলকাতার (Kolkata)। রাতভর দফায় দফায় বৃষ্টি কলকাতা-সহ জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ () জারি করা হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১৭ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ প্রধানত শহরে আকাশ মেঘলা থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, ন্যূনতম ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০৪.৪ মিমি।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2TCvEcd
Previous article
Next article

Leave Comments
Post a Comment