৭৫ দিনে সর্বনিম্ন সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু https://ift.tt/3iHavrT - MAS News bengali

৭৫ দিনে সর্বনিম্ন সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু https://ift.tt/3iHavrT

এই সময় ডিজিটাল ডেস্ক: কমছে করোনা, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে দেশ। করোনার দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে একাধিক রাজ্যে জারি হয়েছিল লকডাউন। এবার কঠোর বিধিনিষেধ, কোভিডবিধি সম্পর্কে সচেতনতা এবং টিকাকরণের সুফল হাতেনাতে পাচ্ছে দেশ। দৈনিক সংক্রমণ কমেছে রেকর্ডহারে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন, যা গত ৭৫ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। সংক্রমণ কমলেও স্বস্তির পথে কাঁটা মৃত্যুর হার। এই সময়ে দেশে করোনা প্রাণ কেড়েছে ২৭২৬ জনের। গত ২৪ ঘণ্টায় কোভি়ড মুক্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫২৫ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ১৩ হাজার ৩৭৮ জন। এখনও পর্যন্ত দেশে কোভিড টিকা পেয়েছেন ২৫ কোটি ৯০ লাখ ৪৪ হাজার ৭২ জন। প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা হয়ে উঠবে অন্যতম হাতিয়ার, মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করছে না এবং , সম্প্রতি ন্যাশানাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং AIIMS-এর (NCDC) গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। যদিও এই গবেষণা কতটা সঠিক সেই বিষয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। AIIMS এবং ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির (IGIB) এই গবেষণার জন্য ৬৩ জন করোনা রোগী, যাঁদের দেহে করোনার একাধিক উপসর্গ রয়েছে, তাঁদের থেকে নমুনা সংগ্রহ করা হয়। এই ৬৩ জনের মধ্যে ৫৩ জনকে কোভ্যাকসিন টিকার কমপক্ষে একটি করে ডোজ দেওয়া হয়েছিল এবং বাকিরা নিয়েছিলেন কোভিশিল্ড। গবেষণায় দেখা গেছে, এই ৬৩ জনের মধ্যে ২৭ জনের শরীরে করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্টে থাবা বসিয়েছে এবং জীবানুর মাত্রা ৭০.৩ শতাংশ। প্রসঙ্গত, কিছুদিন আগে ল্যানসেট জার্নালে (Lancet Journal) প্রকাশিত ব্রিটিশ বিজ্ঞানীদের একটি গবেষণা জানান দিচ্ছে, ডেল্টা প্রজাতি অর্থাৎ করোনার B.1.617.2 স্ট্রেন মোকাবিলায় প্রবীণ নাগরিকদের ভ্যাকসিনের তিনটি ডোজ (Corona Vaccine) দেওয়া প্রয়োজন। একটি ব্রিটিশ বিজ্ঞানীদের দল জানাচ্ছে, ডেল্টা প্রজাতির ভাইরাস সাধারণত ভ্যাকসিনের কার্যক্ষমতা কমিয়ে দেয়। এমনকী, এই স্ট্রেনের ছড়িয়ে পড়ার ক্ষমতাও অনেকটা বেশি। সে ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের মধ্যে অ্যান্টিবডি দ্রুত তৈরি করতে ভ্যাকসিনের তিনটি ডোজ নেওয়া জরুরি। যদিও এই বিজ্ঞানীদের টিম কেবলমাত্র ফাইজার ভ্যাকসিনের কার্যক্ষমতা নিয়ে গবেষণা করেছেন। সেখানে দেখা গিয়েছে, টিকা গ্রহণকারীদের শরীরে তৈরি অ্যান্টিবডি ডেল্টা ভাইরাস মোকাবিলায় ততটাও শক্তিশালী নয়।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cKfUuK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads