দ্বাদশের রেজাল্ট ৩১ জুলাইয়ের মধ্যে https://ift.tt/3d3feAN - MAS News bengali

দ্বাদশের রেজাল্ট ৩১ জুলাইয়ের মধ্যে https://ift.tt/3d3feAN

এই সময়: দ্বাদশের রেজাল্ট () বেরোবে ৩১ জুলাইয়ের মধ্যেই- সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে ফের এমনটাই জানাল CBSE। পড়ুয়াদের কোনও বিষয়ে আপত্তি থাকলে তার সমাধানে একটি কমিটি গঠন করা হবে বলেও আশ্বাস দিয়েছে বোর্ড। কিন্তু বিকল্প পদ্ধতির মূল্যায়নের ভিত্তিতে ফলপ্রকাশের পরেও কোনও পড়ুয়া যদি রেজাল্ট মনের মতো না-হওয়ার কথা বলে লিখিত পরীক্ষা দিতে চায়? বোর্ডের দাবি, তা-ও সম্ভব। সে ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে পড়ুয়াদের। কোভিড পরিস্থিতি ঠিক থাকলে সেই লিখিত পরীক্ষা ১৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে হবে বলে আদালতে জানাল বোর্ড। তবে এই পরীক্ষার ফল যা-ই হোক না কেন, সেটিই চূড়ান্ত বলে ধরা হবে। অতিমারি আবহে দশমের পরীক্ষা বাতিল হয়েছিল আগেই। চলতি মাসের শুরুতে দ্বাদশের পরীক্ষাও বাতিল ঘোষণা বোর্ড। তাহলে মূল্যায়ন কী ভাবে হবে, প্রশ্ন ওঠে। যার পর-পরই মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে ১২ সদস্যের কমিটি গঠন করে CBSE। সেই কমিটি গত সপ্তাহেই আদালতকে জানিয়েছিল, দ্বাদশের মূল্যায়ন হবে শেষ তিন বছরের প্রতিটি ধাপের অভ্যন্তরীণ পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে। দ্বাদশের ক্ষেত্রে ইউনিট, টার্ম প্র্যাক্টিক্যাল পরীক্ষার উপরেও নজর রাখা হবে বলে জানিয়েছিল বোর্ড। এখনও এই পদ্ধতি নিয়ে একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে। বোর্ড আগেই জানিয়েছিল, এই মূল্যায়ন পদ্ধতিতে কোনও পরীক্ষার্থী অকৃতকার্য হলে তাকে বাধ্যমূলক পুনর্মূল্যায়ন ক্যাটাগরিতে রাখা হবে। একই সঙ্গে বলা হয়েছিল, কোভিড পরিস্থিতি (Covid19) স্বাভাবিক হলে ফলে অখুশি পড়ুয়ারাও সশরীরে লিখিত পরীক্ষা দিতে পারে। এ দিন তার মোটামুটি একমাসের একটা সময়সীমা আদালতে উল্লেখ করল CBSE।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gVSPWW
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads