গ্রেফতার নয়, জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে ফিরহাদকে: CBI https://ift.tt/3fgmCJ6 - MAS News bengali

গ্রেফতার নয়, জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে ফিরহাদকে: CBI https://ift.tt/3fgmCJ6

এই সময় ডিজিটাল ডেস্ক: নারদ মামলায় চাঞ্চল্যকর মোড়। মন্ত্রী ফিরহাদ হাকিমকে আটক করল CBI। সোমবার সকালে তাঁর বাড়িতে পৌঁছয় CBI গোয়েন্দারা। বাড়ির বাইরে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। এরপরই তাঁকে বাইরে নিয়ে আসা হন। তিনি নিজেজানান, নারদা কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হচ্ছে। যদিও CBI গোয়েন্দারা জানিয়েছে, ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কেও নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আরও এক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতেও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন গোয়েন্দারা। CBI সূত্রে খবর, চারজনকে একসঙ্গে বসিয়ে মুখোমুখি জেরার জন্যই নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্যে, বিধানসভার স্পিকারের অনুমতি ছাড়া তাঁকে আটক করার অভিযোগ এনেছেন ফিরহাদ হাকিম। এদিকে, কিছুদিন আগেই এই চারজনের বিরুদ্ধে চার্জশিট গঠনের অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিস্তারিত আসছে...


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/33RMVAh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads