সংকটজনক মদন, বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল TMC নেতাকে https://ift.tt/3dF1HQH - MAS News bengali

সংকটজনক মদন, বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল TMC নেতাকে https://ift.tt/3dF1HQH

এই সময় ডিজিটাল ডেস্ক: মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি। রাতেই তাঁকে SSKM থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা যাচ্ছে, মদন মিত্রের প্রবল শ্বাসকষ্ট হচ্ছে। উল্লেখ্য, বুধবার মদন মিত্রের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। অসুস্থ বোধ করায় তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয় কামারহাটির তৃণমূল প্রার্থীকে।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মদনের বুথে হাই রেজোলিউশন কম্পিউটেজ টোমোগ্রাফি করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চম দফার ভোট মিটটেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মদন মিত্র। গত শনিবার বিকেলে কামারহাটির পার্টি অফিসেই আচমকা শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। তড়িঘড়ি তৃণমূল প্রার্থীকে অক্সিজেন দেওয়া শুরু হয়। নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসক পৌঁছন পার্টি অফিসে। চিকিৎসকদের পরামর্শ মতো তাঁর দেখভাল চলছিল। এর আগে, ভোটের প্রচারে মাস্ক না পরেই দেখা গিয়েছিল মদনকে। এদিকে, করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশই জটিল আকার নিচ্ছে বাংলায়। এর মধ্যেই মিটিং, মিছিল, রোড শো হয়ে উঠছে করোনার সুপার স্প্রেডার। আক্রান্ত হচ্ছেন একাধিক প্রার্থী, কর্মী-সমর্থকেরা। এই পরিস্থিতিতে সমস্ত রকমের প্রচার বাতিলের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, সংক্রমণ রুখতে কেবল পুলিশই দায়িত্ব নেবে না, সতর্ক হতে হবে রাজনৈতিক নেতাদেরও। বাকি তিন দফার ভোটে সংক্রমণের আকার আরও চরমে পৌঁছতে পারে বলেই আশঙ্কিত চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। অর্থাৎ শুধু বাংলার দৈনিক করোনা সংক্রমণই ১১ হাজার ছুঁইছুঁই, যা এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণের নিরিখে সর্বোচ্চ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রাজ্য সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৪৯৬ জন। বিগত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮, মৃত্যু হয়েছে ১৩ জনের। উত্তর ২৪ পরগনাতে করোনা করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৯ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2Pa2gs3
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads