Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3xavBnD
গরমে স্বস্তি! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যে https://ift.tt/3auOnMt
এই সময় ডিজিটাল ডেস্ক: তীব্র দাবদাহের পর বুধবার সন্ধ্যার পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে বাংলার বিভিন্ন এলাকা। বুধবার রাতেও কলকাতা ও তার আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। যার জেরে তাপমাত্রা খানিকটা নেমেছে। প্যাচপ্যাচে গরম থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হচ্ছে, আজও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০১১.৮ মিমি। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3xavBnD
Previous article
Next article

Leave Comments
Post a Comment