LIVE : ভোট শুরুর আগে আমডাঙা-ইটাহারে বোমাবাজি https://ift.tt/3nb6NHa - MAS News bengali

LIVE : ভোট শুরুর আগে আমডাঙা-ইটাহারে বোমাবাজি https://ift.tt/3nb6NHa

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা কাঁপুনির মধ্যেই আজ বাংলায় ষষ্ঠ দফায় ভোটগ্রহণ। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর জেলায় ভোটগ্রহণ। আজ মোট ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ। একদিকে, হ্যাটট্রিক করতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের 'অভূতপূর্ব সাফল্যে'র ধারা বজায় রেখে 'সোনার বাংলা' গড়তে মরিয়া BJP। এবারের নির্বাচনে তৃণমূল বনাম BJP লড়াই হলেও নজর রয়েছে বাম-কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) জোটের দিকে। একুশের লড়াইয়ে বাংলার কুর্সি কার হাতে থাকবে? এর উত্তর মিলবে আগামী ২ মে। এ দিনই ভোটের ফল ঘোষণা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এবার হিংসা রুখতে তৎপর নির্বাচন কমিশন। নির্বাচনের লাইভ আপডেট: > বনগাঁ পুরসভার ৭নং ওয়ার্ডের ১০৭ নম্বর বুথে তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। জখম হয়েছেন এক তৃণমূলকর্মী। > উত্তর দিনাজপুরের ইটাহারে চূড়ামণি হাইস্কুলের ১৫৪নং বুথে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার শাসকদের। > ভোট শুরুর আগে আমডাঙায় বোমাবাজির অভিযোগ উঠেছে। ১০-১২টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের। এলাকায় টহল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের। > ভোটগ্রহণ শুরুর আগে শেষ প্রস্তুতি চলছে জগদ্দলের বুথে। > আজ চার জেলার ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ। ষষ্ঠ দফায় যে কেন্দ্রগুলিতে ভোট, দেখে নিন একনজরে... চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার, করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dEIfU7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads