আরও বাড়বে গরম, আপাতত বৃষ্টি নয় বাংলায় https://ift.tt/2OTJmFP - MAS News bengali

আরও বাড়বে গরম, আপাতত বৃষ্টি নয় বাংলায় https://ift.tt/2OTJmFP

এই সময় ডিজিটাল ডেস্ক: গরমের দাপটে কাহিল বাংলা। প্রখর রোদের তাপে হিমশিম অবস্থা। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন বঙ্গবাসী। কিন্তু, আপাতত বৃষ্টির কোনও দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, গরমের দাপট বজায় থাকবে। এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ২৪ শতাংশ। একনজরে দেখে নেওয়া যাক এদিন কোথায় কত সর্বোচ্চ তাপমাত্রা? আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে পারদ ছুঁয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ৩২ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ৩৮.২ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রিতে,বহরমপুরে পারদ চড়েছে ৩৬.৮ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি, কোচবিহারে তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি, দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২০.২ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ ছুঁয়েছে ৩৭.২ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ৩৬.৬ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ৩৩.৮ ডিগ্রি, কালিম্পঙে ২৩ ডিগ্রি, কৃষ্ণনগরের ৩৭.৪ ডিগ্রি, মালদায় ৩৫.৮ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ৩৬.৭ ডিগ্রিতে, পানাগড়ে ৩৮.৪ ডিগ্রি, সল্টলেকে ৩৬.১ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি, শ্রীনিকেতনে ৩৬.৮ ডিগ্রি। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3tJg3ok
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads