মেষের জাতকের সঙ্গে dating? যে বিষয়গুলি মাথায় রাখা দরকার https://ift.tt/314cQDp - MAS News bengali

মেষের জাতকের সঙ্গে dating? যে বিষয়গুলি মাথায় রাখা দরকার https://ift.tt/314cQDp

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: ২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে জন্ম হলে মেষ রাশির জাতক। রাশিচক্রের এই প্রথম রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ এবং আত্মবিশ্বাসী। অন্যকে প্রভাবিত করতে এদের জুড়ি নেই। এরা যার সঙ্গেই প্রেম করুন না কেন, তা নিজের শর্তে করেন। এরা সঙ্গীর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেন। আপনি যদি মেষ রাশির জাতকের সঙ্গে ডেট করেন, তাহলে ভুলেও তাঁকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন না। কারণ মেষের জাতকদের কাছে নিজের পছন্দ অপছন্দের গুরুত্ব সবচেয়ে বেশি। কোনও কিছু এদের পছন্দ না হলে তা স্পষ্ট ভাবে জানাতে দ্বিধাবোধ করেন না মেষ রাশির জাতকরা। এরা এমন সম্পর্কে থাকতে পছন্দ করেন যে সম্পর্কের দিকে সবাই ঈর্ষা ও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবে। ছোটখাটো কিছু এদের পছন্দ নয়। এরা সবকিছুই বড় মাপে করতে ভালোবাসেন। মেষ রাশির জাতকরা চান এদের সঙ্গী যেন সাহসী, আত্মবিশ্বাসী, অত্যন্ত রোম্যান্টিক হন। সঙ্গীর ব্যবহারে নাটকীয়তা থাকলেও সেটা পছন্দ মেষের জাতকদের। এদের তাঁদের সম্পর্ক আরও রঙিন হয়ে ওঠে। মেষ রাশির জাতকরা এই মুহূর্তে বাঁচেন। ভবিষ্যতে কী হতে পারে সেই ভেবে কোনও কাজ করেন না এরা। ঝটপট সিদ্ধান্ত নেন মেষ রাশির জাতকরা। তাই মেষের জাতক যদি আপনাকে ডেটিং-এর প্রস্তাব দেন, সেই সম্পর্কে তখনই ভেবে সিদ্ধান্ত জানাবেন। কোনও মেষ রাশির জাতক যদি আপনার সঙ্গে কিছুটা সময় কাটানোর প্রস্তাব দেন, তাহলে বুঝে নেবেন যে তিনি আপনাকে সত্যিই খুব পছন্দ করেন। কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে দেরি করলে আপানকে ছেড়ে যেতেও বেশি সময় নেবেন না মেষ রাশির জাতকরা। এনার্জি ও অ্যাডভেঞ্চার পছন্দ মেষ রাশির জাতকদের। আপনার মধ্যে সেটা দেখতে পেলে তিনি আপনার সঙ্গে জুড়ে থাকবেন। জীবনে নতুন নতুন অভিজ্ঞতা করতে এরা খুব ভালোবাসেন। একঘেয়ে রুটিনের থেকে বেশি বিরক্তিকর মেষ রাশির জাতকদের আর কিছুই লাগে না। তাই মেষের জাতকের সঙ্গে ডেট করলে তাঁকে সবসময় মজা ও উত্তেজনার রসদ জুগিয়ে যেতে হবে আপনাকে। মাঝেমধ্যেই আপনারা দুজনে বাইরে কোথাও ঘুরতে যান। ধরাবাঁধা গণ্ডীর থেকে বাইরে বেরোলেই মন খুশিতে ভরে যাবে মেষ রাশির জাতকদের। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3sd9w4E
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads