Bangla News
Bengali Breaking News
Bengali News
Latest Bengali News
বাংলা খবর
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/fXvTwHV
কখন-কোথায় দেখবেন ৪ রাজ্যের ভোটের ফল? https://ift.tt/f294J1p
আজ চার রাজ্যে ভোটের ফলাফল। পরীক্ষা ইন্ডিয়া এবং এনডিএ-র। রবিবার ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানাতে ভোট গণনা। অন্যদিকে, মিজোরামে ভোটের ফলাফল ঘোষণা হবে সোমবার। আজকে বিজেপি এবং কংগ্রেস দুই শিবিরই চার রাজ্যের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে। কোথায় দেখবেন ভোটের ফলাফল?গণনা শুরু হওয়ার পর থেকেই প্রত্যেক মুহূর্তের আপডেট জানতে চান! এই সময় ডিজিটাল-এ নজর রাখুন। ভোটের ফলাফলের খুঁটিনাটি তুলে ধরা হচ্ছে। কে এগিয়ে, কোন রাজ্যে জোর লড়াই? সেই তথ্যও তুলে ধরা হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে। সকাল ৮টা থেকে শুরু গণনা। নজর রাখুন -এছাড়াও নির্বাচন কমিশনের পেজ থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরা হচ্ছে। মধ্যপ্রদেশমধ্যপ্রদেশের মোট আসন সংখ্যা ২৩০। গতবার কংগ্রেস পেয়েছিল ১১৪টি আসন এবং বিজেপি পেয়েছিল ১০৯টি আসন। পরবর্তীতে অবশ্য কংগ্রেসের ২২ বিধায়ক ইস্তফা দেওয়ায় সররকার গড়েছিল বিজেপিই।রাজস্থানরাজস্থানে হাতের হাত কতটা ধরবে সাধারণ মানুষ? সেই নিয়ে প্রশ্ন উঠছে বুথ ফেরত সমীক্ষায়। সেই রাজ্যে ম্যাজিক ফিগার ১০০। মোট আসন সংখ্যা ১৯৯। কংগ্রেস গত নির্বাচনে পেয়েছিল ১০০টি আসন এবং বিজেপি ৭৩টি। কিন্তু, পরবর্তীতে রাজনৈতিক সমীকরণ বিস্তর বদলেছে। অশোক গেহলট বনাম সচীন পাইলট দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বহুবার। বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত চিন্তায় ফেলছে হাত শিবিরকে।ছত্তিশগড় সংশ্লিষ্ট রাজ্যে মোট আসন সংখ্যা ৯০ । গত নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৬৮টি আসন এবং বিজেপি পায়য় ১৫টি আসন। সেখানে ম্যাজিক সংখ্যা ৪৬। কংগ্রেস কি ক্ষমতা ধরে রাখতে পারবে? তা এখন প্রশ্ন।তেলঙ্গনা তেলঙ্গনাতে গত বার ঝড় তুলেছিল টিআরএস। ৮৮টি আসনে জিতেছিল তারা। কংগ্রেসের ঝুলিতে এসেছিল ১৯টি আসন এবং বিজেপির ১টি আসন। সেখানে ম্যাজিক সংখ্যা ৬০। এখন অবশ্য টি আর এস বিআরএস হয়েছে। সেই রাজ্যে কোন দল ক্ষমতায় আসে এখন তাই দেখার। লোকসভা নির্বাচন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে একাধিক ইস্যুতে সুর চড়াচ্ছেন বিরোধীরা। তার উপর মহাজোট তৈরি হয়েছে। ফলস্বরূপ এনডিএ জোটের কাছে ইন্ডিয়াকে টেক্কা দেওয়া একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই চার রাজ্যের ফলাফলের উপর লোকসভায় রাজনৈতিক জল মাপার চেষ্টা করবে সব দলগুলিই। এখন দেখার এই রাজ্যগুলির বাসিন্দারা কোন দলের দিকে নিজেদের রায় দেয়!
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/fXvTwHV
Previous article
Next article

Leave Comments
Post a Comment