Bengali News
Bengali News Live Today
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/5lVz6hK
হজর পঞচয়ত নরঘণট বহন অঙক অগনপরকষয় কমশন https://ift.tt/JVlamPz
পরীক্ষা হলে স্যার উপস্থিত। হাজির পড়ুয়ারাও। শুধু ঘণ্টা খানা পড়লেই শুরু পরীক্ষা। কিন্তু জানা গেল এখন প্রশ্নপত্রের সবকটা পাতা ছাপা হয়নি। পড়ুয়ারা পরীক্ষা দিতে শুরু করতে পারে তারমধ্যে বাকি প্রশ্নপত্র ছেপে পৌঁছে যাবে। এমনই চূড়ান্ত গোলমেলে অবস্থা বাংলার পঞ্চায়েত নির্বাচনে। পঞ্চায়েতের ভোটগ্রহণ শুরুর মুখেও হিসেব মিলছে না কেন্দ্রীয় বাহিনীর। গত ৩০ দিনে বিস্তর আদালতের চক্কর, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কেন্দ্র নির্বাচন দড়ি টানাটানি শেষে সারা রাজ্যে একদফায় পরিচালনায় ৮২২ কোম্পানি কেন্দ্রীয় কোম্পানির রিকুইজেশন দেওয়া হয়। কিন্ত পঞ্চায়েত ভোটের অন্তিম লগ্নেও এখনও রাজ্য পৌঁছায়নি ২২০ কোম্পানি বাহিনী। এই বাহিনীর ঘাটতি পূরণ করে আদালতের নির্দেশ মেনে ভোট পরিচালনার রাস্তা খুঁজছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে হবে কমিশনকে। শুক্রবার রাত ৯টা পর্যন্ত প্রতি বুথে বাহিনী তো দূর বহু জায়গায় বুথ কর্মীদের নিরাপত্তায় একজন করে সশস্ত্র রাজ্য পুলিশ মোতায়েনই সম্ভব হয়েছে। এমতাবস্থায় এদিন সুষ্ঠু ভোট পরিচালনা কমিশনের কাছে অগ্নিপরীক্ষার কম নয়। দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তরীয় ও বাকি ২০ জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে শনিবার।
from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/5lVz6hK
Previous article
Next article

Leave Comments
Post a Comment