Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/XuUJisS
নজর সমপততর পনরমলযয়ন এবর করব কলকত পরসভ https://ift.tt/pInBKOi
এই সময়: ২০ বছর আগে যা দাম ছিল, এখনও তা-ই। এক কাঠা জমির দাম আটকে রয়েছে ৮৮ হাজার টাকায়। এক টাকাও বাড়েনি! এমন অদ্ভুত তথ্য রয়েছে কলকাতা পুরসভার সম্পত্তির তালিকার বইয়ে। কলকাতা পুর এলাকায় পুরসভার সম্পত্তি কত? দীর্ঘদিন ধরেই এই নিয়ে বই প্রকাশিত হয়ে আসছে। ১৪৪টি ওয়ার্ডে পুরসভার জমি, আবাসনের হিসেব রয়েছে তাতে। আগে সে বইয়ে কেবলই পুরসভার সম্পত্তি কোন ঠিকানায় রয়েছে, তার উল্লেখ থাকত। কিন্তু জমির দাম সেখানে দেওয়া থাকত না। এখন জমি-সহ পুরসভার প্রতিটি সম্পত্তির পাশে তার দাম লেখা থাকে। আর সেখানেই হয়েছে গন্ডগোল। দেখা গিয়েছে, বর্তমান বাজারদরের সঙ্গে বেশ কয়েকটি সম্পত্তির উল্লিখিত দাম মিলছে না। ওই ভুল ধরা পড়ায় সম্পত্তিগুলোর দাম অবিলম্বে ঠিক করার নির্দেশ দিয়েছেন পুর কমিশনার বিনোদ কুমার। প্রশাসন সূত্রের খবর, এমন অনেক সম্পত্তি রয়েছে, যা পুরসভার সম্পত্তির তালিকায় এখনও নথিভুক্ত হয়নি। কিছু সম্পত্তি আবার পুরসভাকে খাতায়-কলমে দান করার পরেও দাতারা ভোগ করে চলেছেন। ১৯৯৪ সালে কলকাতা পুরসভাকে জমি দান করেছিলেন সোনালি ভট্টাচার্য। মধুসূদন পার্ক পুর উদ্যান ছাড়াও একটি জলাভূমি রয়েছে সেই দান করা জমিতে। কিন্তু সে জমি নথিভুক্তই হয়নি পুরসভার সম্পত্তি তালিকায়। আয় বাড়াতে ওই সব সম্পত্তি পুরসভা নিজের আওতায় আনুক, এমন দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। এ বার ওই সব সম্পত্তি আয়ত্তে আনার জন্য পুরসভার কর মূল্যায়ন বিভাগের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আগামী এক মাসের মধ্যে সব পুর সম্পত্তির পুনর্মূল্যায়ন করতে হবে। তা ছাড়া, শহরের সব জমি-বাড়ির মিউটেশন দ্রুত শেষ করার কথা বলা হয়েছে। এক পুর-কর্তার কথায়, 'সব সম্পত্তির মিউটেশন হলে কোনটা ব্যক্তিগত সম্পত্তি আর কোনটা পুরসভার, তা সহজেই জানা যাবে।'
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/XuUJisS
Previous article
Next article

Leave Comments
Post a Comment