আরও ৮ ভিসির মেয়াদ শেষ হচ্ছে আজ https://ift.tt/kgI8OSn - MAS News bengali

আরও ৮ ভিসির মেয়াদ শেষ হচ্ছে আজ https://ift.tt/kgI8OSn

এই সময়: রাজ্য বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ ঘিরে রাজ্য সরকারের সঙ্গে আচার্যের সংঘাত অব্যাহত। শিক্ষামন্ত্রীর সঙ্গে পরামর্শ ছাড়াই ১৩টি বিশ্ববিদ্যালয়ে একক ভাবে উপাচার্যের অফিসের দায়িত্ব দিয়েছেন আচার্য-রাজ্যপাল। এর জেরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার রাজ্যের আরও সাতটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যদের মেয়াদ ফুরোচ্ছে। এ ক্ষেত্রে আচার্য সিভি আনন্দ বোস কী করেন, এখন সেটাই দেখার। আজ শেষ হচ্ছে রবীন্দ্র ভারতী, বিদ্যাসাগর, রায়গঞ্জ, হরিচাঁদ-গুরুচাঁদ, ঝাড়গ্রাম সাধু রামচাঁদ, হিন্দি এবং হুগলির গ্রিন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যদের কার্যকাল। আরও চারটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী ভিসির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, সেগুলি ইতিমধ্যেই ‘অভিভাবকহীন’। এগুলি হলো — পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় (বারাসত), কোচবিহারের পঞ্চানন বর্মা, গৌড়বঙ্গ এবং দক্ষিণ দিনাজপুর। সব প্রতিষ্ঠানের পড়ুয়া-শিক্ষক-আধিকারিক-কর্মীরাই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।আচার্য-রাজ্যপাল ১৩টি বিশ্ববিদ্যালয়ে যাঁদের উপাচার্যের অফিসের দায়িত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে সাত জন ভিসি হওয়ার ক্ষেত্রে ইউজিসি-র বিধি পূরণ করছেন না বলে অভিযোগ। ওই নিয়মে, ভিসি হতে গেলে অধ্যাপক হিসেবে ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। কিন্তু এঁদের তা নেই। যা নিয়ে সরব শিক্ষামহল।ইউজিসি-র এই বিধিকে অতীতে উচ্চশিক্ষা দপ্তর অগ্রাহ্য করায় কলকাতা হাইকোর্ট একগুচ্ছ উপাচার্যের নিয়োগ বাতিল করেছিল। যদিও নতুন করে ১৩ জনকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে ইউজিসি-র বিধির উল্লেখ করা হয়নি। । পাশাপাশি, বিশ্ববিদ্যালয়গুলির আইন ও সংশোধিত বিধির কথাও রয়েছে।কিন্তু সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টও ইউজিসি-র বিধিকেই মান্যতা দেওয়ার কথা বলেছিল। কোনও ক্ষেত্রে রাজ্য-ইউজিসি সংঘাত বাধলে, কেন্দ্রীয় ওই নিয়ামক সংস্থার বিধি বজায় থাকার কথাও বলা হয়। তা হলে ১০ বছরের কম অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপকরা কী ভাবে উপাচার্যের অফিসের দায়িত্ব পান, তা নিয়ে প্রশ্ন থাকছেই।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/4aCvVHG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads