মেগা বিরোধী বৈঠকে যোগ দেবেন রাহুল https://ift.tt/alfqDLi - MAS News bengali

মেগা বিরোধী বৈঠকে যোগ দেবেন রাহুল https://ift.tt/alfqDLi

এই সময়, নয়াদিল্লি ও কলকাতা: পাটনায় নীতীশ কুমারের ডাকা অ-বিজেপি দলগুলির বৈঠকে যোগ দেবেন কংগ্রেস সভাপতি ও রাহুল গান্ধী। বুধবার কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল টুইট করে জানিয়েছেন, ২৩ জুন পাটনায় বিরোধী দলগুলির যে বৈঠকের ডাক দিয়েছেন নীতীশ, সেখানে খাড়গে ও রাহুল--দু’জনেই যোগ দেবেন। টুইটে তিনি আরও লিখেছেন, "একতা এবং গণতন্ত্র রক্ষায় আমাদের অঙ্গীকারই এই মুহূর্তের সবচেয়ে বড় চাহিদা এবং বিভাজনকারী যে শক্তি আজ ক্ষমতায় রয়েছে, তাকে পরাস্ত করতে আমরা সফল হব বলেই আমাদের বিশ্বাস।" ওই বৈঠকে অংশ নেবেন বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০২৪-এর লোকসভা ভোটের আগে এই বৈঠকে বিজেপি বিরোধী সার্বিক জোট গড়ার উদ্যোগ কোন পথে গড়ায়, সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। এর আগে দিল্লির অর্ডিন্যান্স ইস্যুতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পর কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ। সেখানে বাংলার মুখ্যমন্ত্রীই বিজেপি বিরোধী সব দলকে নিয়ে পাটনায় একটি বৈঠক ডাকার পরামর্শ দেন। প্রথমে ১২ জুন বৈঠকের দিন স্থির হয়েছিল। যদিও কংগ্রেস ও ডিএমকে-এর তরফে বলা হয়েছিল, ওই দিন বৈঠক ডাকা হলে তাঁদের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকতে পারবেন না। তাই বৈঠকের দিন পিছোনো হয়।এই বিরোধী বৈঠকে খাড়গে, । তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "কংগ্রেসের তরফে খুবই ইতিবাচক পদক্ষেপ৷ নীতীশজি বর্ষীয়ান নেতা। তিনি সমস্ত বিরোধী শিবিরকে একজোট করার জন্য যে পদক্ষেপ করেছেন এটা তারই প্রতিফলন৷" ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বেশি করে হবে এবং সাফল্য পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সুদীপের সংযোজন, "বিরোধী ঐক্যই শেষ কথা৷ আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই সেকথা বলেছেন৷ তাঁরই নির্দেশিত পথে পাটনার এই ঐতিহাসিক সমাবেশ৷ তিনিও সেখানে উপস্থিত থাকবেন৷"


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Wc2wQ1Z
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads