রসতর করণ ভঙছ বয় কনযদন গররজ পতরপকষ! কষভ ভট বয়কট গরমবসদর https://ift.tt/DKhesSd - MAS News bengali

রসতর করণ ভঙছ বয় কনযদন গররজ পতরপকষ! কষভ ভট বয়কট গরমবসদর https://ift.tt/DKhesSd

এলাকায় রাস্তা বেহাল। যে কারণে বিয়ে ভেঙে যাচ্ছে অনেকেরই। দীর্ঘদিন রাস্তার হাল ফেরানোর দাবি করেও কাজ হয়নি। এবার নির্বাচনের মুখে ভোট বয়কটের সিদ্ধান্ত এলাকাবাসী।রাস্তা,সেতু এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন জলপাইগুড়ির নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশ কান্দি এবং সুভাষ পল্লী এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোট আসে ভোট যায় কিন্তু পরিস্থিতি বদলায় না। খড়খড়িয়া নদীর উপর সেতু না থাকায় যাতাযাতে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। সেতু এবং রাস্তা বেহাল হওয়ায় আত্মীয় পরিজনরা গ্রামের পথ দিয়ে যাতায়াত করে না। বিয়েও ভেঙে যাচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে এদিন দুপুর থেকে মণ্ডল ঘাট, হলদিবাড়ি রাজ্য সড়ক অবরোধ ১৭/২১৩ নম্বর বুথের বাসিন্দারা। সেতু, রাস্তার পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা না হলে ভোট বয়কটের ও হুশিয়ারি দেন তাঁরা। বাসিন্দাদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে কোতোয়ালি থানার পুলিশ।।স্থানীয় বাসিন্দা সুশীল কুমার মল্লিক, দেলোয়ার হোসেনরা অভিযোগ করে জানান, আমাদের এখানে গ্রামের রাস্তা নেই ফলে গ্রামে কেউ আসতে চান না। বিয়ের কথা হলেও পরে রাস্তার কারনে ভেঙে যায়। আমরা রাস্তা চাই।তাঁদের কথায়, ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তা হয় না।বার বার পঞ্চায়েত প্রধানকে বলেও লাভ হয় নি।তাই এবার আর ভোট দেব না।দলমত নির্বিশেষে আমরা রাস্তা পানীয় জলের দাবিতে ভোট বয়কট করব। দীর্ঘদিন ধরে এই সংকট থাকায় এবার পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করেছে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জলপাইগুড়ির নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশ কান্দি এবং সুভাষ পল্লী এলাকার বাসিন্দারা বহু দিন ধরে বেহাল যোগাযোগ ব্যবস্থার সমস্যায় ভুগছেন। স্থানীয় প্রশাসনকে একাধিকবার আর্জি জানানো হয়েছে রাস্তা মেরামত ও সেতু নির্মাণের জন্য। দীর্ঘদিন ধরেই আর্জি জানিয়েও কোনও কাজ হয়নি, বলেই তাঁরা এবার ভোট বয়কটের সিদ্ধান্ত নিচ্ছেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই জলপাইগুড়ি জেলায় টানা ৫ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ জলপাইগুড়ি সদর ব্লকের চাউলহাটি সড়কে রাহুত বাগান মোড়ে। রাহুত বাগান মোড় থেকে লাল মন্দির পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা গত ১০ বছর থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ ওঠে। বহুবার বলার পরেও কোনও হেলদোল দেখা যায়নি প্রশাসন বা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের। সেই কারণে রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/VGHRIPN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads