শনিবারে সবজি বাজারে ভিড়, সস্তায় কিনবেন কী কী? https://ift.tt/1iC6kGd - MAS News bengali

শনিবারে সবজি বাজারে ভিড়, সস্তায় কিনবেন কী কী? https://ift.tt/1iC6kGd

শহর কলকাতা ও শহরতলীতে ফের একবার বাজার দর চড়তে শুরু করেছে। মাছের বাজার আগে থেকেই ছিল চড়া। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে মাংস। তবে এবার সবজির দোকানে কিন্তু দেখা যাচ্ছে মিশ্র দাম। বেশ কিছু সবজি এমন 80 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে তেমনি কম দামে মিলছে কয়েকটি সবজি। বেশিরভাগ সবজি অবশ্য রয়েছে 40 থেকে 50 টাকা কেজি। ফলে খুব সস্তায় যে মানুষ সবজি কিনতে পারছে, বিষয়টি মোটেই তেমন নয়। যদি সবজি বাজারে দামের দিকে নজর দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে জ্যোতি আলুর প্রতি কেজিতে দাম রয়েছে 16 থেকে 20 টাকা পর্যন্ত। চন্দ্রমুখী আলু হলে এই দাম রয়েছে 24 থেকে 25 টাকা। এরা অন্য সবজির মধ্যে পটলের প্রতি কেজিতে দাম রয়েছে 20 থেকে 30 টাকা। টমেটোর প্রতি কেজিতে দাম রয়েছে 20 থেকে 30 টাকা। কুঁদরি মিলছে 25 থেকে 30 টাকা কেজিতে। এই দামের থেকে একটু বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন, উচ্ছের মতো সবজি। বেগুন, উচ্ছে দুই ধরনের সবজির দাম রয়েছে 40 থেকে 50 টাকা প্রতি কেজি। পেঁপের প্রতি কেজির দাম রয়েছে 25 থেকে 30 টাকা। অন্যদিকে চড়া দাম রয়েছে গাঁটি, ঝিঙের মতো সবজির। গাঁটির দাম রয়েছে 80 থেকে 90 টাকা কেজি। ঝিঙের প্রতি কেজিতে দাম 70 থেকে 80 টাকা।অপরদিকে শনিবার হাওয়ায় মাছ বাজারে এদিন ভিড় একটু কম। তবে তাতে অবশ্য দামে খুব বেশি কমতি নেই। গোটা রুই মাছের প্রতি কেজি দাম রয়েছে 200 থেকে 220 টাকা। কাটা রুই মাছের প্রতি কেজিতে রয়েছে 260 থেকে 280 টাকা। কাতলা মাছের দাম রয়েছে 400 টাকার উপরে। বড় মাছের দামের সঙ্গে পাল্লা দিচ্ছে চিংড়িও। বাগদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে 350 থেকে 400 টাকা। গলদার ক্ষেত্রে এই দাম 700 টাকার উপরে। আবার ছোট আকারের সাধারণ চিংড়ির প্রতি 100 গ্রামের দাম রয়েছে 30 টাকা। মাংসের দোকানে এদিন অপেক্ষাকৃত ভিড় কম। চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে 220 টাকা থেকে 230 টাকা। গোটা মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে 145 থেকে 157 টাকা। মাটনের প্রতি কেজিতে দাম 760 টাকা থেকে শুরু করে 820 টাকা পর্যন্ত। (বিশেষ দ্রষ্টব্য: রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন বাজারে দামের ক্ষেত্রে সাধারণত পার্থক্য দেখা যায়। উপরে উল্লেখিত সবজি অন্য সকল জিনিসের দাম গড়ভিত্তিক। এই দামের সঙ্গে বাজারের প্রকৃত দামের কিছুটা ফারাক থাকতে পারে।)


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/tvFKkL0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads