Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/fpBcRCJ
কাঁচা জ্বালানির দামে বড় পরিবর্তন! 84 টাকায় মিলছে সবচেয়ে সস্তা পেট্রল https://ift.tt/oaJkCZb
আন্তর্জাতিক বাজারে ফের একবার অশোধিত তেলের দামে পরিবর্তন। বিশ্ব বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ডব্লিউটিআই ক্রুড অয়েলের ব্যারেল প্রতি দাম রয়েছে 73.15 ডলার। যা কিনা আগের দিনের চেয়ে ব্যারেল প্রতি হিসেবে 1 ডলারের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 77.61 ডলার বেড়েছে অর্থাৎ 1.48 শতাংশ বৃদ্ধির সাক্ষী থেকেছে ব্রেন্ট ক্রুড অয়েল। অন্যদিকে এদিন দেশের বেশিরভাগ রাজ্যে দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। পঞ্জাবে পেট্রলের দাম 50 পয়সা এবং ডিজেল 48 পয়সা প্রতি লিটারে বেড়েছে। উত্তরপ্রদেশে 33 পয়সা করে বেড়েছে পেট্রল- ডিজেলের দাম। ছত্তিশগড়ে পেট্রলের দাম 48 পয়সা বেড়েছে। ডিজেলের দাম লিটারে 47 পয়সা বেড়েছে। রাজস্থান, জম্মু-কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং গুজরাটেও জ্বালানির দাম বেড়েছে। যদিও ঝাড়খণ্ডে পেট্রল ও ডিজেলের দাম লিটারে 55 পয়সা কমেছে।দেশের মহানগরগুলিতে জ্বালানির দাম জেনে নিনটানা এক বছরের বেশি সময় হল কলকাতায় জ্বালানির দামে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। যদিও এই সময়ের মধ্যে কলকাতা ছাড়া দেশের অন্য মেট্রো শহরে জ্বালানির দামে সামান্য হলেও অদল বদল এসেছে। কিন্তু কলকাতায় দাম বিন্দুমাত্র বদলায়নি। এবার দেখে নেওয়া যাক 4 মেট্রো শহরে জ্বালানির দামকলকাতা: গত প্রায় 13 মাস ধরে তিলোত্তমা নগরীতে বদল আসেনি। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 106.03 টাকা। আার ডিজেলের প্রতি লিটারে দাম রয়েছে 92.76 টাকা।নয়া দিল্লি: দেশের রাজধানী শহর নয়া দিল্লিতে জ্বালানির দাম মেট্রো শহরের নিরিখে সবচেয় কম। দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 96.72 টাকা। অন্যদিকে ডিজেলের প্রতি লিটারে দাম রয়েছে 89.62 টাকা।মুম্বই: দেশের বাণিজ্যিক নগরী মুম্বইতে জ্বালানির দাম সবচেয়ে বেশি। এই শহরে পেট্রলের প্রতি লিটারে দাম রয়েছে 106.31 টাকা। ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে 94.27 টাকা।চেন্নাই: দেশের দক্ষিণের মেট্রো শহর চেন্নাইতেও এদিন জ্বালানির দামে কোনও পরিবর্তন আসেনি। চেন্নাইতে জ্বালানির প্রতি লিটারে দাম রয়েছে 106.31 টাকা। ডিজেলের প্রতি লিটারে দাম রয়েছে 94.25 টাকা।দেশের কোন শহরে জ্বালানির দাম সবচেয়ে কম?দেশের মধ্যে জ্বালানির দাম সবচেয়ে কম রয়েছে পোর্ট ব্লেয়ারে। আন্দামানের এই শহরে প্রথি লিটার পেট্রলের দাম রয়েছে 84.1 টাকা। অন্যদিকে এই শহরেই ডিজেলের দামও সবচেয়ে কম। পোর্ট ব্লেয়ারে ডিজেলের রেট রয়েছে 79.74 টাকা।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/fpBcRCJ
Previous article
Next article

Leave Comments
Post a Comment