Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/ltb9qgZ
বরজয পলসটক থক 100 কটর বযবস! পতর-পতরক করনশ পরধনমনতরর https://ift.tt/QZL2InD
গত কয়েক বছরে দেশে উদ্যোক্তাদের সংখ্যা বেড়ে গিয়েছে। স্টার্টআপ বৃদ্ধি পাওয়ার ফলস্বরূপই দেশে উদ্যোক্তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এদের মধ্যে অনেকেই কাজ করছেন প্লাস্টিক সামগ্রীর সেক্টরে। প্লাস্টিকের ক্রমবর্ধমান ব্যবহার বিশ্বকে পরিবেশগত দিক থেকে যথেষ্ট হুমকির মুখে ফেলেছে। বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে। শুধু সাধারণ মানুষ না, সরকারও প্লাস্টিক দূষণ কমানোর উপায় খুঁজছে। এই সংকটের মধ্যে, তামিলনাড়ুর পিতা-পুত্র জুটি ফেলা দেওয়া দেওয়া প্লাস্টিকের আবর্জনা থেকে কার্যত সোনা তৈরি করছেন।এই পিতা-পুত্রের জুটিকে চিনে রাখুনযে পিতা-পুত্রের জুটির বিষয়ে বলা হচ্ছে তাঁরা হলেন তামিলনাড়ুর কে শঙ্কর এবং সেন্থিল শঙ্কর। কে শঙ্কর বিদেশে কাজ করতেন এবং ভারতের বাইরে তিন দশক কাটিয়ে তিনি প্লাস্টিকের বিরুদ্ধে ড়াই করার স্বপ্ন নিয়ে ভারতে ফিরে আসেন। 2008 সালে, কে শংকর শ্রী রেঙ্গা পলিমার তৈরি করেন। কোম্পানিটি আজ দেশে প্লাস্টিকের বোতল এবং তাকে পুনর্ব্যবহারযোগ্য এবং টেকসই টেক্সটাইলে রূপান্তরিত করছে। কোম্পানির বার্ষিক টার্নওভার রয়েছে 100 কোটি টাকা। কে শংকর হলেন একজন আইআইটি-ইয়ান যার বিভিন্ন দেশে বিশ্বব্যাপী কাজের অভিজ্ঞতা এবং বহুজাতিক কোম্পানিগুলির সাথে সি-লেভেল কাজের অভিজ্ঞতা রয়েছে। তাকে তামিলনাড়ু সরকার থেকে 2018 সালের 'সেরা উদ্যোক্তা' পুরষ্কারও দেওয়া হয়। CII (কারুর) -এর চেয়ারম্যান এবং নেটিভ লিড, (কারুর)-এর চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন তিনি। তার ছেলে সেন্থিল শঙ্কর ভবিষ্যত উদ্যোক্তা হিসেবে উঠে আসছেন। সেন্থিল শঙ্কর ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম করেছেন। বাবার ব্যবসায় যোগ দেওয়ার আগে তিনি 3 বছর কাজ করেছেন TCS -এও। তিনি একাধিক স্টার্টআপে একজন বিনিয়োগকারীও বটে। পিতা-পুত্রের ব্যবসায় কাজ কী?শ্রী রেঙ্গা পলিমার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলগুলোকে পুনর্ব্যবহার করে এবং সেগুলো থেকে টেকসই টেক্সটাইল তৈরি করে। কোল্ড ড্রিংকস, জল ও রান্নার তেলের ফেলে দেওয়া বোতল পুনরায় ব্যবহার করে এই কোম্পানি। পলিমার ব্যবসা ছাড়াও, পিতা-পুত্রের রয়েছে একটি টেকসই ফ্যাশন পোশাক ব্র্যান্ড ইকোলাইন। যেখানে প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহার করে জ্যাকেট, ব্লেজার, টি-শার্ট এবং ট্রাউজারের মতো পোশাক তৈরি করা হয়।2023 সালের ফেব্রুয়ারিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে কোম্পানির জ্যাকেট পরেছিলেন। এরপর জাপানের হিরোশিমায় G7 সম্মেলনেও ইকোলাইন জ্যাকেট পরেছিলেন প্রধানমন্ত্রী।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/ltb9qgZ
Previous article
Next article

Leave Comments
Post a Comment