Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/qSsLYHv
দোলে রেকর্ড বাড়ল চিকেনের দাম, মাংস কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা! https://ift.tt/0ZrOvAw
মঙ্গলবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে দোল। রঙের উৎসবের প্রস্তুতি যাবতীয় সারা হয়ে গিয়েছে। উৎসবের এই বিশেষ দিনে মাংস বিক্রির পরিমাণও বেড়ে যায় অনেকটাই। এদিনও তার ব্যতিক্রম হল না। সকাল থেকে মাংসের দোকানে দেখা যাচ্ছে লম্বা লাইন। মাটন থেকে চিকেন - দর রয়েছে চড়া। তবে তা সত্ত্বেও মাংস কিনতে আপত্তি নেই অনেকেরই। একই সঙ্গে শুধুমাত্র মাংসের দোকান নয়, ব্যাপক ভিড় রয়েছে মাছ বাজারেও। সমস্ত আপিস-কাছারি ছুটি থাকায় ব্যাপক ভিড় রয়েছে সবজি বাজারেও। তবে মাংসের দাম এতদিনকার রেকর্ড ছাপিয়ে গিয়েছে।বাজারে মাংসের দাম দেখে নেওয়া যাকশহর কলকাতায় 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিকেন। শহরতলিতে দাম 240 টাকা থেকে শুরু হয়ে তা পৌঁছচ্ছে 250 টাকাতে। বিভিন্ন জেলায় দাম কিছুটা কম হলেও তা 220-230 টাকার আশেপাশে রয়েছে। ফলে মাংস কিনতে গিয়ে বেশ ভালো মতোই পকেটে চাপ টের পাচ্ছে আমজনতা। এছাড়া খাঁসির মাংসের গায়ে হাত ছোঁয়ানোর উপায় নেই। 730 থেকে 780 টাকা কেজি করে বিক্রি হচ্ছে খাঁসির মাংসের দাম। এমনকি বেলা বাড়লে দাম আরও বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।এবার দেখে নেওয়া যাক মাছ বাজারের দাম পাশাপাশি মাছ বাজারেও দাম খুব একটা স্বস্তিতে নেই। 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রুই মাছ। কাতলা মাছের দাম রয়েছে 350 টাকা কেজি থেকে শুরু। ট্যাংরা মাছের দাম রয়েছে 300 টাকা কেজি। পাবদা মাছের দাম রয়েছে 350- 400 টাকা কেজি। পমফ্রেটের দাম রয়েছে 400 টাকা কেজি। সস্তার মাছের মধ্যে রয়েছে লোটে, চারাপোনা মাছও। লোটে মাছের কেজি রয়েছে 120 টাকা। চারাপোনা মাছের দাম রয়েছে 180 টাকা।এবার দেখে নেওয়া যাক সবজি বাজারের দামমাছ- মাংসের দামের তুলনায় সস্তা রয়েছে । আলুতে প্রতি কেজির দাম রয়েছে 10 টাকা। হিমাঙ্গি আলুর দাম রয়েছে 14 টাকা। চন্দ্রমুখী আলুর দাম রয়েছে 18-20 টাকা কেজি। পেঁয়াজের দাম রয়েছে প্রতি কেজিতে 30 টাকা। আদা ও রসুনের প্রতি 100 গ্রামের দাম রয়েছে 15-20 টাকা।অন্য সবজির মধ্যে কুমড়ো, ভিন্ডি, সিমের কেজি রয়েছে 30 টাকা। টমেটো, পেঁপের মতো সবজির দাম রয়েছে 20 টাকা। কাঁচালঙ্কার 150 গ্রামের দাম রয়েছে 10 টাকা। পাশাপাশি, ফুলকপি ও বাঁধাকপির প্রতি পিসের দাম রয়েছে 10 টাকা।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/qSsLYHv
Previous article
Next article

Leave Comments
Post a Comment