Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/VW4aqIe
মোটর বাইকের চ্যাচিস খুলতেই বেরিয়ে এল সোনার বিস্কুট, পাচার রুখে দিল BSF https://ift.tt/xVpD0yv
: ফের পাচারের আগে প্রায় কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। ঘটনায় বিএসএফের হাতে ধরা পড়ল এক ভারতীয় পাচারকারী। ধৃতের নাম মঞ্জিরুল শেখ। বাড়ি হিলি থানার হাড়িপুকুরে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানা গিয়েছে। মোটর বাইকের চ্যাচিসে সোনা লুকিয়ে ওই সোনা নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল পাচারকারী। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারকারীর কাছ থেকে ১৫ টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হিলি সীমান্তের হাঁড়িপুকুর এলাকায়। পাচারকারীকে আটক করে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হচ্ছে। ধৃত মঞ্জিরুল শেখ ওরফে মুনার বাড়ি হিলির হাঁড়িপুকুর গ্রামে। গত সপ্তাহেও বিএসএফ ১০ টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে। দুই ক্ষেত্রেই বাংলাদেশ থেকে ভারতে সোনা আসছিল। সোমবার সকালে ধৃত মঞ্জিরুল শেখ কাঁটাতারের ওপারে হাঁড়িপুকুর গ্রাম থেকে ভারতে আসছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ হাঁড়িপুকুর গ্রামের কাঁটাতারের গেটে অভিযান চালায়। জানা গিয়েছে, বাইক সহ ধৃতকে আটকায় বিএসএফ। এরপর বাইকে তল্লাশি চালিয়ে বাইকের পেছন চাকার উপর থেকে ওই সোনা উদ্ধার করে কর্তব্যরত জওয়ানরা। জানা গিয়েছে, মোট ১৫ টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত হয়েছে। যার ওজন ১ কেজি ৭৪৭.৮৯০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৯৮ লাখ ৭৫ হাজার ৫৭৮ টাকা। সোনা পাওয়ার পরেই ওই পাচারকারীকে আটক করে জাওয়ানরা। এরপর ধৃতকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। ওই যুবকের বাইক ও একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। যুবককে কোনও বড় পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা দেখা হচ্ছে। সোনা নিয়ে মূলত কোথায় যাওয়া হচ্ছিল, কোনও লিংক ম্যান রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রে খবর। প্রসঙ্গত, গত শুক্রবার বাংলাদেশ থেকে ভারতে সোনা আনার পথে বালুরঘাট শহরের অভিমুখে একজনকে গ্রেপ্তার করে বিএসএফ। ওই ধৃতের কাছ থেকে ১০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। সে হাঁটুর মধ্যে লুকিয়ে সোনার পাচার করছিল। এদিন ধৃত যুবকও বাইকের গোপন জায়গায় সোনা লুকিয়ে পাচারের চেষ্টা করেছিল। জানা গিয়েছে, এই পাচারকারীরা আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে যুক্ত। তারা মূলত বাংলাদেশ থেকে ভারতে করে। পুরো ঘটনাটির তদন্তে নেমেছে বিএসএফ।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/VW4aqIe
Previous article
Next article

Leave Comments
Post a Comment