কাঁচা আমের দাম পেরল 100 টাকা! হাতে ছ্যাঁকা সাধারণ মধ্যবিত্তের https://ift.tt/LkOWixZ - MAS News bengali

কাঁচা আমের দাম পেরল 100 টাকা! হাতে ছ্যাঁকা সাধারণ মধ্যবিত্তের https://ift.tt/LkOWixZ

শীতের দাপট কলকাতা থেকে বিদায় নিয়েছে। কার্যত শীতের লেশমাত্রও আর শহর ও শহরতলিতে অবশিষ্ট নেই। তবে বাজারে শীতের সবজি পাওয়া যাচ্ছে এন্তার। একইসঙ্গে দামও রয়েছে সস্তা। পাশাপাশি গ্রীষ্মের শুরুর বিশেষ কিছু সবজিও মিলছে বাজারে। সেই তালিকায় রয়েছে এঁচড়, কাঁচা আমও।সবজির বাজার দরসবজি বাজারে অহরহ পাওয়া যাচ্ছে এই দুই সবজি। তবে চড়া দাম রয়েছে দুটি জিনিসেরই। এঁচড় জানুয়ারির শেষের দিকে বাজারে এসেছিল। তখন প্রতি কেজি এঁচড়ের দাম ছিল 100 টাকা, এখন সেই দাম 50 টাকায় নেমে এসেছে। তবে রয়েছে 100 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দাম 30-40 টাকায় নামতে পারে। বিশেষ সবজি ছাড়াও তুলনামূলক ভাবে সস্তা দামে মিলছে ফুলকপি, বাঁধাকপি, সিম, গাজর, পেঁয়াজ, টমেটো, পেঁপে ও পটলের মতো সবজি। বাঁধাকপির পিস রয়েছে 10-12 টাকা। ফুলকপির দাম রয়েছে 8-10 টাকা প্রতি পিস। টমেটোর প্রতি কেজি দাম 20 টাকা। পেঁপের দাম 20 টাকা থেকে কমে হয়েছে 15 টাকা। একইসঙ্গে সিমের দাম রয়েছে 20 টাকা কেজি। এছাড়া আলুও রয়েছে সস্তা। 10 থেকে 12 টাকা কেজিতে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। চন্দ্রমুখী আলুর কেজি রয়েছে 16-18 টাকা। কাঁচকলার দাম 4টি 20 টাকা। গাজর, বেগুন, কুমড়ো সব সবজি রয়েছে 30 টাকা কেজি।মাছের বাজার দরএছাড়া, মাছ ও মাংসের বাজারে দাম রয়েছে চড়া। মাছের বাজারে রুই মাছের দাম রয়েছে 200 টাকা কেজি, কাতলা মাছের দাম রয়েছে 350 টাকা থেকে শুরু। পাবদা মাছের দাম রয়েছে প্রতি কেজিতে 350 টাকা কেজি। বাগদা চিংড়িরও দাম রয়েছে 350-400 টাকার মধ্যেই। ভোলা মাছের দাম রয়েছে 250-300 টাকা কেজি।এছাড়া সস্তায় পাওয়া যাচ্ছে, ছোট ট্যাংরা, তেলাপিয়া, লোটের মতো মাছ। ছোট ট্যাংরা কেনা যাবে 150 টাকা কেজিতে। লোটে মাছের দাম রয়েছে 100 টাকা কেজি। তেলাপিয়া রয়েছে 200 টাকা কেজি। ডিম ও মাংসের দরএছাড়া, ডিমের দাম কমেছে গত কয়েক মাসে। জানুয়ারির শুরুতে ডিমের প্রতি পিসের দাম খুচরো বাজারে ছিল 7-8 টাকা। সেই দাম বর্তমানে রয়েছে 5 টাকা। অর্থাৎ প্রতি পিসে ডিমের দাম কমেছে 3 টাকা। পাশাপাশি মাংসের দামও রয়েছে চড়া। বাজারে কেজি প্রতি চিকেন রয়েছে 240 টাকা। গোটা মুরগির দাম রয়েছে 140 টাকা কেজি। পাশাপাশি মাটনের দাম রয়েছে 720-780 টাকা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/v3diFl4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads