রুই চিকেনের একদর, বাজারে সস্তায় কিনবেন কী কী? https://ift.tt/yL40kSH - MAS News bengali

রুই চিকেনের একদর, বাজারে সস্তায় কিনবেন কী কী? https://ift.tt/yL40kSH

বাজারে সবজির দামে স্বস্তি আমজনতার। শীতের একেবারে শুরু থেকে সবজি বাজারে যেমন দাম কমেছিল, শীতের শেষেও দাম রয়েছে তেমনই। তবে রোজকার ক্রেতারা অবশ্য জানাচ্ছেন, সবচেয়ে সস্তা সময় পার করেছে সবজির বাজার। কারণ, গত কয়েকমাসে সবজির দাম সামান্য বেড়েছে। বেশ কয়েকটি সবজির দর প্রায় দ্বিগুণ হয়েছে।সবজির বাজার দরের আপডেটযেমন জানুয়ারির শুরুতেও ফুলকপির দাম ছিল প্রতি পিসের দাম ছিল 5 টাকা, সেই দামে হয়েছে 10 টাকা। আবার প্রতি রেজি বাঁধাকপির দাম মাস খানেক আগেও ছিল 7-8 টাকা। তা বর্তমানে হয়েছে 14-15 টাকা। পটলের দাম সম্প্রতি 100 টাকা কেজি থেকে কিছুটা নেমেছে। সেঞ্চুরির ঘর থেকে নেমে পটল মিলছে 80 টাকা কেজিতে। এঁচড়ের দাম রয়েছে কেজি প্রতি 50-60 টাকা। টমেটোর দাম বর্তমানে রয়েছে 15-20 টাকা। এছাড়া গাজর, বেগুন, কুমড়ো, উচ্ছের মতো সবজির কেজি রয়েছে 30 টাকা। পেঁপে, টমেটো, বিনস পাওয়া যাচ্ছে 20 টাকা কেজিতে। 20 টাকার বিনিময়ে মিলছে 4টি কাঁচাকলা। কাঁচালঙ্কার 150 গ্রামের দাম রয়েছে 10 টাকা। পাতিলেবুর দাম রয়েছে পিস 3 টাকা। ক্যাপসিকামের দাম রয়েছে কেজি প্রতি 30 টাকা। আুর দাম রয়েছে 10 টাকা। দাম রয়েছে 30 টাকা কেজি।মাছের বাজারে কত রয়েছে দাম?অন্যদিকে কলকাতায় মাছ, মাংসের দাম রয়েছে চড়া। কাটা রুই বিক্রি হচ্ছে 190 টাকা 220 টাকা দরে। কাতলা মাছের দাম শুরু হচ্ছে 350 টাকা কেজি থেকে। এছাড়া বাজারে রয়েছে কই, ভেটকি, ভোলার মতো মাছও। ভালো আকারের কইয়ের দাম রয়েছে 400 টাকা। ভেটকি মাছের কেজি 500 টাকা। পাবদা মাছের দামের শুরু রয়েছে 300 টাকা কেজি। ভোলা মাছের কেজি রয়েছে 250 টাকা। বড় আকারের বাগদা চিংড়ির দাম রয়েছে 350 টাকা কেজি থেকে শুরু। ছোট ট্যাংরা রয়েছে 150 টা কেজি।মাংস ও ডিমের দাম জেনে নিনএকইসঙ্গে মাংসের দামেও আগুন। 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিকেন। গোটা মুরগির দাম রয়েছে 135-140 টাকা। মাটনের প্রতি কেজির দাম রয়েছে 700-780 টাকা। তবে মাছ-মাংসের দাম চড়া থাকলেও ডিমের দাম সস্তাই। এক জোড়া ডিমের দাম নেমে এসেছে 10 টাকাতে। আগে এই দাম ছিল 15 টাকা। ডিমের দামের কমতিতে স্বস্তিতে আমজনতা। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই দাম আরও সামান্য কিছুটা কমতে পারে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/0RHXhq8
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads