Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/nU473qa
মাসের শেষেও চড়া জ্বালানির দাম, কলকাতায় আজ পেট্রল কত? https://ift.tt/kGD5eJC
ফেব্রুয়ারি মাসের শেষ দিনেও কমল না পেট্রল ও ডিজেলের দাম। বস্তুত গত বহু মাস ধরে সারা দেশে পেট্রল ও অপরিবর্তিত রয়েছে। প্রথমে জেনে নেওয়া যাক কলকতার সঙ্গে অন্য মেট্রো শহরগুলিতে তেলের দাম কত রয়েছে।
কলকাতায় পেট্রল -ডিজেলের দাম
শহর কলকাতায় জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় প্রতি লিটার পেট্রল 106.03 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দর রয়েছে 92.76 টাকা।দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম
অন্যদিকে, দিল্লিতে জ্বালানির দাম রয়েছে অন্য শহরগুলি থেকে কম। দেশের রাজধানী শহরে আজ প্রতি লিটার 96.72 টাকা। এছাড়া, প্রতি লিটার ডিজেল 89.62 টাকায় বিক্রি হচ্ছে।মুম্বইতে পেট্রল-ডিজেলের দাম
আজ মুম্বইতে পেট্রল প্রতি লিটারে 106.31 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে, ডিজেলের দাম প্রতি লিটার 94.27 টাকা রয়েছে।চেন্নাইতে পেট্রল-ডিজেলের দাম
চেন্নাইতে প্রতি লিটারে পেট্রলের দাম রয়েছে 102.63 টাকা। আবার প্রতি লিটার ডিজেলের ক্ষেত্রে এই দাম রয়েছে 94.24 টাকা।দেশের অন্যান্য 6টি শহরে কী দাম পেট্রোল-ডিজেলের ?
ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম 101.94 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 87.89 টাকা।জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম 108. 48 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 93.72 টাকা। এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম 96.65 টাকা এবং লিটার প্রতি দাম 89. 85 টাকা।জম্মুতে পেট্রোলের লিটার প্রতি দাম 97.50 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 83.26 টাকা।নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম 97.04 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 89.89 টাকা।নয়ডায় পেট্রোলের লিটার প্রতি দাম 96.79 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 89.96 টাকা।কী ভাবে নিজেই পেট্রল-ডিজেলের দাম জানতে পারবেন
কোনও ব্যক্তি নিজের শহরের সর্বশেষ দাম জানতে পারেন। এর জন্য করার জন্য, ইন্ডিয়ান অয়েলের (IOC) গ্রাহককে RSP<ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠাতে হবে। HPCL গ্রাহকরা দাম জানতে চাইলে, তাদের HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠাতে হবে। বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব পড়ছে জ্বালানির দামে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের প্রভাব পড়েছে ভারতীয় বাজারে।একটানা বহুদিন ধরে দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দমে কোনও বদল আসেনি। স্থানীয় করের উপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে জ্বালানির দাম নির্ধারিত হয়ে থাকে। যার ফলে এক একটি রাজ্যে এক এক রকম জ্বালানির দাম দেখতে পাওয়া যায়।from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/nU473qa
Previous article
Next article

Leave Comments
Post a Comment