মুম্ব‌ইতে কনসার্টে হামলা, হাসপাতালে সোনু নিগম https://ift.tt/R82YBMj - MAS News bengali

মুম্ব‌ইতে কনসার্টে হামলা, হাসপাতালে সোনু নিগম https://ift.tt/R82YBMj

সেলফি তোলার আবদার না মেটানোয় বিপাকে পড়তে হল বলিউডের প্রতিভাবান সংগীত শিল্পী সোনু নিগমকে। সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের চেম্বুর এলাকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। অভিযোগ, গান গেয়ে স্টেজ থেকে নামার সময় দুই ব্যক্তি জোর করে সোনুর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সংগীত শিল্পী বিষয়টিতে আমল না দেওয়ায় তাঁকে মঞ্চের সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।শিল্পীকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন তাঁর নিরাপত্তারক্ষী। ঘটনাচক্রে ধাক্কাটা তাঁর গায়ে লাগে। যার জেরে সিঁড়ি থেকে পড়ে যান তিনি। অভিযুক্তরা এরপর এগিয়ে যান সোনুর দিকে। কিন্তু, এই সময় সংগীত শিল্পীকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর বন্ধু রব্বানি খান। মাঝে আসায় তাঁকেও ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বলে খবর।জানা গিয়েছে, সোনু নিগমের ম্যানেজার সায়রার সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ঘটনায় সংগীত শিল্পী আহত হননি। কিন্তু, তাঁর বন্ধু এবং নিরাপত্তারক্ষী চোট পেয়েছেন।জানা গিয়েছে, ঘটনার পর গুলাম মুস্তাফা খানের ছেলে রব্বানি খান এবং তাঁর বডিগার্ডকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়েছেন সোনু নিগম। কোনও ফ্র্যাকচার হয়েছে কিনা জানার জন্য চিকিৎসক তাঁদের এক্সরে করিয়েছেন। এদিন ই-টাইমসের তরফ থেকে সোনু নিগমের সঙ্গে যোগাযোগ করা হয়। শিল্পী জানিয়েছেন, তাঁদের সঙ্গে সত্যিই ওই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। কিন্তু, তিনি কথা বলার অবস্থায় ছিলেন না।একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত দুই ব্যক্তি উদ্ধব ঠাকরের শিব সেনার বিধায়ক প্রকাশ ফাটারপেকারের ছেলে এবং ভাইপো। তাঁরাই পদ্মশ্রী প্রাপ্ত সংগীত শিল্পীর সঙ্গে সেলফি তোলার জন্য জোর করে স্টেজে উঠেছিলেন বলে খবর। প্রকাশ ফাটারপেকার অবশ্য সেই সময় ওই শোতে উপস্থিত ছিলেন না। যদিও তিনিই চেম্বুরের ওই অনুষ্ঠানের আয়োজক বলে খবর। চারদিনব্যাপী এই ফেস্টিভ্যাল বেশ জনপ্রিয়। প্রচুর তারকা পারফর্ম করেন এই অনুষ্ঠানে।সোমবার ওই শোর অন্তিম দিন ছিল। আসর জমানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সোনু নিগমকে। পারফরম্যান্সের পর এই ধরনের ঘটনা ঘটতে পারে, তা কল্পনাও করতে পারেননি তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই মুম্বই পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। হাসপাতাল হয়ে থানায় পৌঁছেছেন বলেই খবর। তিনি নাকি নিজের বয়ানও রেকর্ড করেছেন।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/4jykqi7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads