Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/mn5Cuqe
রাজ্যে অ্যাডিনোভাইরাসে ফের মৃত্যু, প্রাণ গেল খড়গপুরের কিশোরীর https://ift.tt/nJOh0XK
: আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। এবার ভাইরাসের শিকার আরও এক কিশোরী। কলকাতার পর এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়গপুরের এক কিশোরীর। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যর ঘটনা ঘটল। বুধবার সকাল সাড়ে আটটায় কলকাতার পিয়ারলেস হাসপাতালে। উর্যাস্বাতী রায়চৌধুরী নামে এক কিশোরীর মৃত্যুর খবর মিলেছে। কিশোরীর বাড়ি খড়গপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের খড়িদা বাঙালী পাড়ায়। বিশেষ চাহিদা সম্পন্ন এই কিশোরীকে গত ১৫ ফেব্রুয়ারি রাতে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। সংগীতে বিশেষ কৃতিত্বের জন্য গত ২০১৯ সালের ৪ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল উর্যাস্বাতী রায়চৌধুরী । তাঁর হাতে তৎকালীন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু এই পুরস্কার তুলে দেন। এছাড়া বিভিন্ন সময়ে জাতীয় ও রাজ্য স্তরে একাধিক পুরস্কার পেয়েছে এই কিশোরী। প্রতিভাবান এই কিশোরীর মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। এলাকায় শোকের ছায়া। গত এক সপ্তাহ ধরেই কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ছিল এই কিশোরী। ১৬ ফেব্রুয়ারি টেস্ট রিপোর্টে ওই পড়ুয়ার শরীরে অ্যাডিভাইরাসের উপস্থিতি মেলে। নিউমোনিয়ার সমস্যাও ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্ত শেষ রক্ষা হল না।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/mn5Cuqe
Previous article
Next article

Leave Comments
Post a Comment