প্রেমিকের সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ পাকড়াও, বিবস্ত্র করে বধূকে মার https://ift.tt/4uUFN0T - MAS News bengali

প্রেমিকের সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ পাকড়াও, বিবস্ত্র করে বধূকে মার https://ift.tt/4uUFN0T

মধ্যযুগীয় বর্বরতা! বিবাহ বর্হিভূত সম্পর্কের বিষয়ে জানতে পারায় এক গৃহবধূ ও যুবককে বিবস্ত্র করে গাছে বেঁধে চলল বেধড়ক মার। শুধু তাই নয়, সেই ভিডিয়ো তুলে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুলপির (Kulpi) করঞ্জলী গ্রামে। এই ঘটনা ভাইরাল হওয়ার পরেই সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে গিয়েছে। জানা গিয়েছে, বিষয়টি সামনে আসার পর তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ওই বধূকে উদ্ধার করে পুলিশ। সূত্রে খবর, গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। কুলপি থানার করঞ্জলি এলাকায় বাসিন্দা ওই গৃহবধূর স্বামী ভিন রাজ্যে কাজ করেন। বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। এদিকে স্বামীর অনুপস্থিতির সুযোগে বিবাহ বর্হিভূত সম্পর্কে লিপ্ত রয়েছেন তিনি, এমনই সন্দেহ করতেন বধূর শাশুড়ি। গত মঙ্গলবার রাতে এক যুবকের সঙ্গে অপ্রীতিকর অবস্থায় বউমাকে দেখে ফেলে পরিবারের সদস্যরা। এরপরেই ওই নির্যাতিতার শ্বশুরবাড়ির লোকজন ও এলাকার বাসিন্দারা গৃহবধূ এবং যুবককে বিবস্ত্র করে একই গাছে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। এমনকী, সেই মুহূর্তের ভিডিও তুলে সোশাল মিডিয়ায় পোষ্টও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গৃহবধূ ও যুবককে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ঘরছাড়া রয়েছেন ওই নির্যাতিতা গৃহবধূ। অন্যদিকে এই ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে কুলপি থানার পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ঠিক কী বলছে ওই বধূর র সদস্যরা?ওই বধূর শাশুড়ি বলেন, “আমার ছেলে কর্মসূত্রে অন্য রাজ্য়ে থাকে। আমরা দীর্ঘদিন ধরেই সন্দেহ করছিলাম ওর সঙ্গে অন্য় কারও সম্পর্ক রয়েছে। কিন্তু, কোনওদিন হাতে নাতে ধরতে পারিনি। গত মঙ্গলবার ওই যুবক বউমার সঙ্গে দেখা করতে বাড়িতে আসে। ওদের আমরা ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাই এবং হাতেনাতে পাকড়াও করি।” যদিও বউমাকে মারধরের বিষয়ে কোনও মুখ খোলেননি তিনি। যা করার স্থানীয়রাই করেছেন বলে দাবি বধূর পরিবারের। অন্যদিকে, এই গোটা ঘটনার পর কারওর সঙ্গেই কথা বলছেন না ওই বধূ। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও মন্তব্য করেননি তিনি। গোটা ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/XPWOoUe
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads