Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/FIKyCtT
গোরু নিয়ে কাঁটাতার পেরনোর চেষ্টা, BSF-এর গুলিতে আহত পাচারকারী https://ift.tt/P4zQwpa
: ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে () করতে গিয়ে BSF-র গুলিতে আহত হল এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ () এক ব্লকের মধ্য বালা ভূত এলাকায়। আহত পাচারকারীর নাম সাইদুল ইসলাম (৪৫)। অসমের () ধুবড়ি জেলার বাসিন্দা ওই গোরু পাচারকারী জখম অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। সূত্রে জানা গিয়েছে, তিনটি গোরু উদ্ধার হয়েছে। এই নিয়ে গত এক সপ্তাহে কোচবিহার () জেলার ভারত বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border) এই ধরণের দুটি ঘটনা ঘটল। কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত ৪৫০ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। দীর্ঘ এই সীমান্তের অধিকাংশ এলাকাতে কাটাতারের বেড়া থাকলেও কিছু এলাকায় নদী ও সীমানাগত সমস্যার কারনে বেড়া দেওয়া যায়নি। আর ওই সুযোগে ওইসব এলাকা দিয়ে গোরু, ফেনসিডিল কাশির সিরাপ সহ বিভিন্ন জিনিস বাংলাদেশে পাচার করা হয়। সূত্রের খবর, এক একটি করলে পাচারকারীরা ৫ হাজার টাকা করে পায়। এই পাচার নিয়ে মাঝেমধ্যেই BSF-র সঙ্গে পাচারকারীদের ঝামেলাও হয়। চলে গুলিও। আর এই নিয়ে মাঝেমধ্যেই উত্তপ্ত থাকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। কিছুদিন আগে দিনহাটার সিতাই ও গিতালদহ সীমান্তে পাচার চলাকালীন BSF-র সঙ্গে পাচারকারীদের সংঘর্ষে একাধিক পাচারকারীর মৃত্যু হয়েছিল। এদের মধ্যে দুজন ছিল ভারতীয়। যা নিয়ে BSF-র বিরুদ্ধে তোপ দেগেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এই নিয়ে বিধানসভাতেও সরব হয়েছিলেন তিনি। গত ২৮শে জানুয়ারি মাথাভাঙ্গা -১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গার খাতা খাগড়িবাড়ি এলাকায় BSF-র সঙ্গে পাচারকারীদের ঝামেলা বাধে। চলে গুলি। আহত হয় এক বাংলাদেশি পাচারকারী। এরপর শনিবার ভোর রাতে তুফানগঞ্জের বালাভূতে এই ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে প্রহরারত BSF-র কয়েকজন জওয়ান লক্ষ্য করেন কয়েকজন ৩টি গোরু পাচার করার চেষ্টা করছে। জওয়ানরা সঙ্গে সঙ্গে তাঁদের চ্যালেঞ্জ করে থামতে বলেন। কিন্তু গোরু পাচারকারীরা না থেমে গোরুগুলিকে নিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় প্রহরারত জওয়ানরা গুলি চালালে এক পাচারকারী আহত অবস্থায় পড়ে যায়। বাকিরা এলাকা থেকে চম্পট দেয়। সঙ্গে সঙ্গে সেই পাচারকারীকে আহত অবস্থায় আটক করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই পাচারকারীর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। শীঘ্রই তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজা চালানো হবে, বলা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/FIKyCtT
Previous article
Next article

Leave Comments
Post a Comment