স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের বিরাট অবদান, যদিও ... : অমিত শাহ https://ift.tt/V6Ueirp - MAS News bengali

স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের বিরাট অবদান, যদিও ... : অমিত শাহ https://ift.tt/V6Ueirp

"ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের আন্দোলনের বড় ভূমিকা রয়েছে তবে সশস্ত্র বিপ্লবীদের ভূমিকাও কম নয়।" দেশকে স্বাধীন করতে গ্র্যান্ড ওল্ড পার্টির ভূমিকা মেনে নেওয়ার পাশাপাশি ইতিহাসের ব্যাখ্যা নিয়েও প্রশ্ন তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে "স্বশস্ত্র বিপ্লব না হলে দেশের স্বাধীনতা আরও কয়েক দশক পিছিয়ে যেত।" পরবর্তীতে ইতিহাস রচনার সময় স্বশস্ত্র বিপ্লবরের অবদানকে যথাযত গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন শাহ। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য সঞ্জীব সান্যালের বই "বিপ্লবী: দ্য আদার স্টোরি অফ হাউ ইন্ডিয়া ওয়ান ইটস ফ্রিডম প্রকাশ উপলক্ষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সংবাদ সংস্থা সূত্রে খবর, সেখানেই তিনি বলেন, " নেতৃত্বাধীন স্বাধীনতা আন্দোলনের সাফল্যে স্বশস্ত্র বিপ্লবেরও ভূমিকা ছিল। দুর্ভাগ্যজনক হলেও এই লড়াইকে ইতিহাস যথাযথ কৃতিত্ব দেওয়া হয়নি। 'ইতিহাসে গুরুত্ব পায়নি সশস্ত্র আন্দোলন'দেশ স্বাধীন হওয়ার পরেও ইতিহাস রচনায় বহুক্ষেত্রে ঔপনিবেশিক প্রভাব রয়ে গিয়েছে বলে দাবি করেছেন । ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বশস্ত্র বিপ্লবের ভূমিকা স্মরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর বিশ্বাস স্বশস্ত্র বিপ্লবের সমান্তরাল ধারা না থাকলে দেশ স্বাধীনতা আরও কয়েক দশক পিছিয়ে যেত। নয়াদিল্লিতে বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে শাহ বলেন, ইতিহাসকে বিকৃত করা যায় না। অন্ধকারের মধ্যে বিদ্যুতের ঝিলিকের মতো তা সামনে আসবেই। শাহের কথায়, "উপনিবেশিক চিন্তাভাবনা সম্পূর্ণ ভাবে বেরিয়ে আসার কথা বলছেন । সব থেকে গুরুত্বপূর্ণ ইতিহাসকে এই দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত করা। প্রথম সেই চেষ্টা করেছিলেন। ১৮৫৭ সালের বিদ্রোহকে দেশের প্রথম স্বাধীনতার যুদ্ধ আখ্যা দিয়েছিলেন।" ইতিসের 'ভুল' অভিযোগ স্বাধীনতার পর ভারতে যে ইতিহাস লেখা হয়েছে তার দৃষ্টিভঙ্গিতেই ত্রুটি রয়েছে বলে মত অমিত শাহের। কেন্দ্রীয়র ব্যাখ্যায় ব্রিটিশদের দৃষ্টিকোণ থেকেই ভারতের ইতিহাসকে দেখা হয়েছে। তিনি বলেন, "ব্রিটিশরা ভারত ছাড়লেও 'আংরেজিয়াত' রয়ে গিয়েছে। সেই 'আংরেজিয়াত'-এর চশমা চোখে দিয়েই দেশের ইতিহাস লেখা হয়েছে।" রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সশস্ত্র আন্দোলনের ভূমিকার কথা বলে আদতে কেই খোঁচা দিতে চেয়েছেন শাহ। গত কয়েক বছরে একাধিক বার গেরুয়া শিবিরের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার স্বাধীনতার লড়াইয়ে স্বশস্ত্র আন্দোলনকে যথাযত গুরুত্ব না দেওয়ার জন্য নাম না করে স্বাধীনতা পরবর্তী কংগ্রেস সরকারের দিকেই আঙুল তুলেছেন শাহ।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/JmZMs9L
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads