10 দিনের মধ্যে সর্বোচ্চ কাঁচা জ্বালানির দর, কতটা লাভ তেল সংস্থার পকেটে? https://ift.tt/dSuxFLU - MAS News bengali

10 দিনের মধ্যে সর্বোচ্চ কাঁচা জ্বালানির দর, কতটা লাভ তেল সংস্থার পকেটে? https://ift.tt/dSuxFLU

Crude Oil Price: জ্বালানির দামে এমনিতেই দেশবাসী হাঁসফাঁস করছে। এরমধ্যেই আন্তর্জাতিক বাজার থেকেও এল খারাপ খবর। বিশ্ব বাজারে দাম বাড়ছে অশোধিত তেলের। এক ধাক্কায় অশোধিত জ্বালানির দাম বাড়ল আন্তর্জাতিক বাজারে। ব্যারেল প্রতি অশোধিত জ্বালানির দাম পৌঁছে গিয়েছে 82 ডলার প্রতি ব্যারেলে। এই দাম গত 10 দিনের মধ্যে অশোধিত ক্রুড অয়েলের ক্ষেত্রে সর্বোচ্চ। অশোধিত জ্বালানির দাম বাড়লেও তা রয়েছে আগের বিচারে অনেকটাই কম। আন্তর্জাতিক বাজারে রুশ-ইউক্রেন যুদ্ধের সময় এই অশোধিত তেলের দর ছিল 126 ডলার। সেই দর 80 ডলারের গণ্ডিতে নেমে আসায় স্বস্তি পাওয়ার কথা বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে তারপরেও দেশের বাজারে কমেনি জ্বালানির দাম।তেল কোম্পানিগুলি কত টাকা লাভ করছে?সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে মুহূর্তে লিটারপিছু পেট্রলে প্রায় 10 টাকা করে লাভ করছে রাষ্ট্রায়ত্ত তেল প্রস্তুতকারক সংস্থাগুলো। যদিও ডিজেল বিক্রি করে এখনও 6.5 টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছে তেল সংস্থাগুলি। তেল সংস্থাগুলির দাবি, মূলত লিটারপিছু ডিজেলে লোকসান মেটাতে ও আগে তেল সংস্থাগুলির যে ক্ষতি হয়েছিল, তা পুষিয়ে নিতেই জ্বালানির দর অপরিবর্তিত রয়েছে।দেখে নেওয়া যাক দেশে আজ পেট্রল- ডিজেলের দাম কত রয়েছে?কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( in Kolkata)কলকাতা শহরে গত 233 দিনে পেট্রল-ডিজেলের দামে কোনও পরিবর্তন আসেনি। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দর রয়েছে 106 টাকা 03 পয়সা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দর রয়েছে 92 টাকা 76 পয়সা।দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Delhi)রাজধানী শহরে জ্বালানির রয়েছে অপেক্ষাকৃত কম। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 96.72 টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দর রয়েছে 89.62 টাকা। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Mumbai)দেশের বাণিজ্যনগরী মুম্বইতে জ্বালানির দাম রয়েছে চড়া। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 106 টাকা 31 পয়সা। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 94.27 টাকা। চেন্নাইতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Chennai)দক্ষিণের মেট্রো শহর চেন্নাইতেও ডিজেলের দর রয়েছে চড়া। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 101.94 টাকা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 94.24 টাকা।20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/bgOmL9e
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads