জ্বলন্ত বিমান থেকে আর্তনাদ, বিভীষিকায় ঘুম উড়েছে প্রত্যক্ষদর্শীর https://ift.tt/tfRldxg - MAS News bengali

জ্বলন্ত বিমান থেকে আর্তনাদ, বিভীষিকায় ঘুম উড়েছে প্রত্যক্ষদর্শীর https://ift.tt/tfRldxg

নেপালের পোখরায় ভয়াবহ বিমান দুর্ঘটনাকাণ্ডে (Nepal Pokhara Plane Crash) চাঞ্চল্যকর তথ্য। বিমান ভেঙে পড়ার পর ঠিক কী হয়েছিল, তারই বিবরণ মিলল এক প্রত্যক্ষদর্শীর থেকে। বিষ্ণু তিওয়ারি নামের ওই ব্যক্তির দাবি, ভেঙে পড়া বিমানের মধ্যে থেকে ভেসে আসছিল আর্তনাদ। শেষ মুহূর্তে বাঁচার আর্তি জানিয়ে চিৎকার করছিলেন অগ্নিদগ্ধ যাত্রীরা। কিন্তু আগুনের লেলিহান শিখা তাঁকে জ্বলন্ত বিমানের কাছে পৌঁছতে দেয়নি বলে জানিয়েছেন বিষ্ণু। তাঁর কথায়, “বিমানটাকে চোখের সামনেই গোত্তা খেয়ে মাটিতে পড়ে যেতে দেখেছিলাম। তখনই কালো ধোঁয়া বের হচ্ছিল। বিমানকে মাটিতে পড়তে দেখেই সেদিকে দৌড় লাগাই। ঘটনাস্থলে পৌঁছনোর পর ভেঙে পড়া বিমান থেকে আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। কিন্তু তখন বিমান দাউ দাউ করে জ্বলছিল।” আগুনের তেজ এতো বেশি ছিল যে ঘটনাস্থলে পৌঁছেও কাউকে উদ্ধার করতে পারেননি তিনি। এই নিয়ে নিজের আক্ষেপও প্রকাশ করেছেন বিষ্ণু তিওয়ারি। দুর্ঘটনার আরেক প্রত্যক্ষদর্শীর দাবি, মাটিতে ভেঙে পড়ার আগে মাঝ আকাশে বিপজ্জনকভাবে বিমানটি পালটি খাচ্ছিল। তিনি জানিয়েছেন, বিমানের সামনের দিকের অংশ বিদ্যুৎ গতিতে এসে মাটিতে ধাক্কা খায়। পুরনো রানওয়ের পাশে একটি গর্তের মধ্যে পড়ে যায় উড়ান। মাঝ আকাশেই বিমানটিতে আগুন ধরে গিয়েছিল বলে দাবি করেছেন তিনি। রবিবারের এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি তৈরি করছেন ওরফে প্রচণ্ড (Nepal PM Pushpa Kamal Dahal alias Prachanda)। রবিবার সকালে (Pokhara International Airport) পুরনো রানওয়েতে ভেঙে পড়ে Yeti Airlines-র 9N ANC ATR72 বিমান। দুই ইঞ্জিন বিশিষ্ট ৭২ আসনের ওই বিমানে ছিলেন পাঁচ ভারতীয়-সহ ৬৮ জন যাত্রী। এছাড়াও ছিলেন পাইলট, সহকারী পাইলট-সহ চারজন ক্রু মেম্বার। দুর্ঘটনার পর উদ্ধারে নামে নেপালের সেনা। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের খোঁজে তল্লাশি চলছে। তবে তাঁদেরও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। দুর্ঘটনায় পাঁচজন ভারতীয়রই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল প্রশাসন। রবিবারের এই ভয়াবহ দুর্ঘটনার জেরে সোমবার উড়ান পরিষেবা বন্ধ রেখেছে । এদিন দেশজুড়ে জাতীয় শোক ঘোষণা করেছে প্রধানমন্ত্রী প্রচণ্ড। দুর্ঘটনাস্থলে খোঁজ চলছে বিমানের ব্ল্যাক বক্সের (Black Box))। নেপালের অসামরিক বিমান পরিষেবা সংস্থা (Nepal Civil Aviation Authority) সূত্রে খবর, অস্বাভাবিক উঁচুতে উড়ছিল বিমানটি। সেই কারণেই এই দুর্ঘটনা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/EkBKMcD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads