Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/r7a4HfC
ঋষভকে নিয়ে বাড়ছে অনিশ্চয়তা https://ift.tt/LkSdXFP
এই সময়: দেশের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়ে যখন ওয়ান ডে বিশ্বকাপের প্রাথমিক কাউন্টডাউন শুরু করছে, তখন হাসপাতালের বিছানায় শুয়ে অন্য লড়াই চালাচ্ছেন ঋষভ পন্থ। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ। সেখানে ঋষভ আদৌ ফিরবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এখন থেকেই। আপাতত ঋষভের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনা নেই। সদ্য মুম্বইয়ের হাসপাতালে লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছে তাঁর। কেউ কেউ দাবি করেছেন, সোমবার ফের গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছে ভারতের উইকেটকিপারের। যদিও এ নিয়ে হাসপাতাল বা বোর্ডের তরফে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। সে যাই হোক, এখন প্রশ্ন হল, কবে মাঠে ফিরবেন ? বোর্ডের একাংশের মতে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে এই ব্যাপারে কোনও ধারণা দেওয়া সম্ভব নয়। ক্রিকেট মহলে কারও কারও দাবি, সেরে ওঠা ও রিহ্যাব প্রক্রিয়ায় ন্যূনতম ছ'মাস লাগবে ঋষভের। তারপরেও থাকবে ম্যাচ ফিট হওয়া, ফর্মে ফেরার মতো বিষয়গুলো। সোজা কথায়, দেশের মাঠে জেতার স্বপ্নে ঋষভ পন্থের বিকল্প ভাবনা এখন থেকেই তৈরি রাখতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/r7a4HfC
Previous article
Next article

Leave Comments
Post a Comment