গর্ভধারণে শরীর অক্ষম হলে তবেই সারোগেসি https://ift.tt/ujc8qQB - MAS News bengali

গর্ভধারণে শরীর অক্ষম হলে তবেই সারোগেসি https://ift.tt/ujc8qQB

এই সময়: থেকে শুরু করে শিল্পা শেট্টি, প্রিয়াঙ্কা চোপড়া, লিজ়া রে কিংবা সানি লিওনি। কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন গর্ভধারণের জন্য এঁরা কেউই নিজের শরীরকে টানা ন'মাস ব্যস্ত রাখেননি। টোল পড়তে দেননি দৈহিক সৌন্দর্যে। বরং সারোগেসির আশ্রয় নিয়ে ভাড়া করেছিলেন অন্য মায়ের গর্ভ। এবার অবশ্য আর তেমনটা করা সম্ভব হবে না, অন্তত বাংলার বুকে। নিয়ে নয়া কেন্দ্রীয় আইনের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরও একটি গাইডলাইন প্রকাশ করে সাফ জানিয়ে দিয়েছে, নিতান্তই শারীরিক ও স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবন্ধকতা ছাড়া সারোগেসির আশ্রয় নেওয়া যাবে না। এবং তার জন্য নিঃসন্তান দম্পতির প্রথমেই দরকার সারোগেসি বিষয়ক জেলাস্তরের মেডিক্যাল বোর্ডের শংসাপত্র। শারীরিক সমস্যার কারণেই ভ্রূণকে নিজের গর্ভে ধারণ সম্ভব নয়, এই মর্মে লেখা সেই সার্টিফিকেটে চূড়ান্ত সিলমোহর দেবে রাজ্যস্তরের সারোগেসি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। নয়া নির্দেশিকায় নেপথ্যে শারীরিক সৌন্দর্য বজায় রাখা কিংবা ব্যস্ততার সংস্থানকেও নাকচ করা হয়েছে। বলা হয়েছে, তখনই কোনও মহিলা সারোগেসির আশ্রয় নিতে পারবেন, যদি তাঁর জরায়ু না থাকে বা জরায়ুতে কোনও অস্বাভাবিকতা থাকে অথবা সহায়ক প্রজনন প্রযুক্তির সাহায্য নিয়েও বারবার গর্ভধারণে ব্যর্থ হন কিংবা কোনও অসুখের কারণে গর্ভধারণ করা ঝুঁকির। কোনও মহিলার যদি অন্য কোনও কারণেও গর্ভসঞ্চারের পর ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তিনিও সারোগেসির আশ্রয় নিতে পারবেন। তবে লিভ টুগেদারের ক্ষেত্রে সারোগেসি করানো যাবে না। হয় হতে হবে একক মা বা সিঙ্গল মাদার, অথবা হতে হবে বিবাহিত যুগল। সারোগেসির জন্য নিঃসন্তান হওয়া আবশ্যিক। ইচ্ছুক যদি কোনও জীবিত সন্তান থাকে, তা হলে সারোগেসি করা যাবে না। আরও নিয়ম, যাঁর গর্ভে ভ্রূণ বড় হবে, সেই সারোগেট মা-কে অবশ্যই বিবাহিত হতে হবে এবং ন্যূনতম একটি জীবিত সন্তানের মা হতে হবে। ইচ্ছুক দম্পতি যে সারোগেট মায়ের তিন বছরের স্বাস্থ্যবিমা করিয়ে দিচ্ছেন, সে বিষয়ে হলফনামাও জমা দিতে হবে। সব নথি জমা পড়বে স্টেট অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে। তারাই দেবে চূড়ান্ত অনুমোদন। তবে এর জন্য ইচ্ছুক দম্পতির মধ্যে স্বামীর বয়স ২৬-৫৫ বছরের মধ্যে ও স্ত্রীর বয়স ২৩-৫০ বছরের মধ্যে হতেই হবে। সারোগেট মাদার আগে যদি একই কাজ করে থাকেন, তা হলে আর গ্রাহ্য হবে না তাঁর আবেদন। তাঁকেও জন্য মেডিক্যাল ফিট সার্টিফিকেট জমা করতে হবে। সারোগেসি আইনের খসড়া বিলের অন্যতম প্রস্তাবক ও উপদেষ্টা, বিশিষ্ট বন্ধ্যত্বরোগ বিশেষজ্ঞ সুদর্শন ঘোষদস্তিদার বলেন, 'আমাদের রাজ্যে তেমন একটা অনিয়ম হয় না সারোগেসি নিয়ে। সেটা হয় মূলত গুজরাট ও মধ্যপ্রদেশে। তবে যত কমই হোক, নতুন এই গাইডলাইনে অনিয়ম কমবে বলে আমি আশাবাদী।'


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/ApkDc5y
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads