Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/bhON3Cr
স্বপ্নভঙ্গের রাতে পেলেকে স্পর্শ 'ট্র্যাজিক হিরো' নেইমারের https://ift.tt/pzgkG9d
এবার বিশ্বকাপে সবথেকে বেশি সাড়া জাগিয়ে শুরু করেছিল যেই দল তারা হল ব্রাজিল। ২০০২ সালের পর থেকে পেলের দেশ আর জেতেনি বিশ্বকাপ। ২০ বছর পর কাতারের মাটি থেকে সেই বিশ্বকাপ তোলার স্বপ্ন দেখেছিলেন ব্রাজিলবাসী। কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে গেল। খালি হাতে ফিরতে হল ব্রাজিলকে। কোয়ার্টারফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে সেই স্বপ্ন শেষ হল ব্রাজিলের। তবে স্বপ্নভঙ্গের রাতে কিছুটা পাওনা রইল নেইমারের গোল। ম্যাচে ব্রাজিলের করা একটিমাত্র গোলই করেন নেইমার। ম্য়াচের ১০৫ মিনিটের মাথায় একক দক্ষতায় দুর্দান্ত গোল করেন নেইমার। এগিয়ে দেন ব্রাজিলকে। সঙ্গে সঙ্গে তিনি স্পর্শ করেন ফুটবলের সম্রাট পেলেকে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে গোল করে আন্তর্জাতিক ক্ষেত্রে মোট গোল করলেন ৭৭টি। এতদিন এই গোল সংখ্যার একার অধিকারী ছিলেন পেলে। ফলে কিংবদন্তীকে টপকাতে নেইমারের দরকার ছিল আরও একটি গোল। সেটা অবশ্য আসেনি। তবে নেইমার গোল করে স্পর্শ করেন পেলেকে। এই নিয়ে চলতি বিশ্বকাপে দ্বিতীয় গোল করলেন নেইমার। কিন্তু পেলেকে স্পর্শ করার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাঁর। এর কিছুক্ষণ পরেই গোল শোধ করে ক্রোয়েশিয়া। দেখে নিন ব্রাজিলের ইতিহাসে সবথেকে বেশি গোল কারা কারা করেছেন
- নেইমার ও - ৭৭
- রোনাল্ডো নাজারিও - ৬২
- রোমারিও - ৫৬
- জিকো - ৪৮
- বেবেতো - ৪০
- রিভাল্ডো - ৩৫
- জিরানজিনহো - ৩৩
- রোনাল্ডিনহো গাউচো - ৩৩
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/bhON3Cr
Previous article
Next article

Leave Comments
Post a Comment