Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/hxyzw2f
ফের লকডাউন করতে ওষুধের ‘কালোবাজারি’-তে মদত জিনপিংয়ের! https://ift.tt/kCsIypf
‘কোভিড শূন্য’ নীতিতে সামান্য ছাড় মিলতেই নয়া সমস্যায় জেরবার চিন। দেশজুড়ে চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ার যোগাড় বেজিংয়ের। প্রয়োজনীয় অতি সাধারণ ওষুধও মিলছে না বলেও অভিযোগ। যার জেরে নতুন করে বিক্ষোভ দানা বাঁধছে চিনে। গত কয়েক সপ্তাহ ধরে চলা বিপুল গণবিক্ষোভের জেরে সম্প্রতি ‘কোভিড শূন্য’ নীতিতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট শি জিনপিং। এর পরই দীর্ঘদিন ধরে লকডাউনে ঘরবন্দি হয়ে থাকা আম চিনা নাগরিকরা রাস্তায় বেরিয়ে পড়েন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়া বারণ। এছাড়া শীত পড়তে শুরু করায় অনেকেরই ফ্লুর সমস্যা দেখা দিচ্ছে। যার জেরে লকডাউন খুলতেই গত কয়েকদিন ধরে মারাত্মক ভিড় দেখা গিয়েছে চিনের ওষুধের দোকানগুলিতে। হঠাৎ করেই চাহিদা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন ওষুধ ব্যবসায়ীরা। মাস্ক বা কাশির ওষুধের স্টক ফুরিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। অতি প্রয়োজনীয় এই ওষুধগুলি না মেলায় বিপাকে পড়েছেন চিনা নাগরিকরা। এর জন্য জিনপিং সরকারকেই নিশানা করছেন তাঁরা। অতিপ্রয়োজনীয় -ই শুধু নয়, চিনে শুরু হয়েছে এর ‘কালোবাজারি’ও। সূত্রের খবর, হু হু করে দাম বাড়তে শুরু করেছে ওষুধের। সেই দাম নিয়ন্ত্রণ করছে না বলেও অভিযোগ। চিনা নাগরিকদের কথায়, “নতুন করে সবাইকে লকডাউনের দিকে ঠেলে দিতে অভিনব এই ফন্দি এঁটেছে সরকার। ফ্লু-র প্রয়োজনীয় কোনও ওষুধই মিলছে না। অথচ ফ্লু মারাত্মক ছোঁয়াচে। ফলে একসঙ্গে অনেকের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এটা শুরু হলেই করোনার দোহাই দিয়ে ফের সবাইকে ঘরবন্দি করে ফেলবেন প্রেসিডেন্ট জিনপিং। তা ছাড়া মাস্ক না পেলে রাস্তাতেই বেরতে পারবেন না আপনি। সেই কারণেই ওষুধ সংস্থাগুলির সঙ্গে ষড়যন্ত্র করে এই আকাল তৈরি করা হচ্ছে।” ক্ষোভে ফুঁসে উঠে সাংহাইতে একথা বলেন এক চিনা নাগরিক। যদিও নাগরিকদের এই অভিযোগ মানতে নারাজ । তিনি প্রকাশ্যে কোনও বয়ান না দিলেও এই নিয়ে বিবৃতি দিয়েছেন বেজিংয়ের কর্তা-ব্যক্তিরা। তাঁদের দাবি, ওষুধের আকাল মেটাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ওষুধগুলির উৎপাদন বৃদ্ধি করতে বলা হয়েছে। লকডাউন থাকায় অনেক ওষুধ সংস্থাই সমস্ত কর্মীকে কাজে লাগাতে পারেননি। এবার সেটা শিথীল হওয়ায় সমস্যা মিটবে বলে আশাপ্রকাশ করেছেন তাঁরা। গত কয়েকদিনে চিনে উল্লেখযোগ্যভাবে কোভিড সংক্রমণ কমেছে বলেও দাবি করেছে বেজিং। ফলে নতুন করে লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই আশ্বাস দিয়েছে জিনপিং প্রশাসন।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/hxyzw2f
Previous article
Next article

Leave Comments
Post a Comment