এবার কী মোদীর বিরুদ্ধে তৃতীয় ফ্রন্ট? বড় দাবি করলেন নীতীশ কুমার https://ift.tt/Deo4jNg - MAS News bengali

এবার কী মোদীর বিরুদ্ধে তৃতীয় ফ্রন্ট? বড় দাবি করলেন নীতীশ কুমার https://ift.tt/Deo4jNg

২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর () বিরুদ্ধে কোনও তৃতীয় ফ্রন্টের সুযোগ নেই, এমনটাই দাবি বিহারের মুখ্যমন্ত্রী, জনতা দল ইউনাইটেড প্রধান নীতীশ কুমারের ( Bihar Chief Minister Nitish Kumar)। পদ্মশিবিরের সঙ্গে জোট ভেঙে বিহারে নতুন মহাজোট সরকার তৈরির পর থেকেই একের পর এক বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদী-বিরোধী প্রধান মুখ হিসেবে তাঁর নাম নিয়েও জোরদার চর্চা হয়েছে। তবে, প্রকাশ্যে প্রতিবারই প্রধানমন্ত্রীর দৌড়ে থাকার কথা অস্বীকার করেছেন নীতীশ। তবে, নিয়ে তাঁর নতুন মন্তব্য ফের একবার উসকে দিয়েছে জল্পনা। 'তৃতীয় ফ্রন্টের সম্ভবনা নেই' ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অবিজেপি-অকংগ্রেসী দলগুলি একসঙ্গে হয়ে আদৌ তৃতীয় কোনও ফ্রন্ট গড়বে কি? JDU প্রধান সেই সম্ভবনার কথা খারিজ করেছেন। তাঁর দাবি, " তৃতীয় ফ্রন্টের কোনও সম্ভাবনা নেই কারণ এবার শুধু বিরুদ্ধে প্রধান ফ্রন্ট থাকবে।" নীতীশের মতে, বিরোধী সব রাজনৈতিক দল একজোট হলে, লোকসভা ভোটে পরাস্ত হবে পদ্মশিবির। নীতীশ কুমারের এই মন্তব্য থেকে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মুখে অস্বীকার করলেও ২০২৪ সালের আগে প্রধান বিরোধী মুখ হয়ে উঠতে চাইছেন নীতীশ কুমার। BJP-র সঙ্গ ছেড়ে বিহারের মহাজোট সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও থেকে দিল্লির মুখ্যমন্ত্রী - একাধিক BJP বিরোধীনেতার সঙ্গে বৈঠক করেছেন নীতীশ। অন্যদিকে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকেও বিরোধীদের একজোট করা নিয়ে আলোচনা করেছেন। কথা বলেছেন বামদলগুলির নেতাদের সঙ্গেও। যদিও, বিরোধী শিবিরের মুখ হওয়ার আকাঙ্খার কথা প্রকাশ্যে প্রতিবার খারিজ করেছেন তিনি। যদিও, রবিবার JDU-র বৈঠকে নীতীশের এই দাবি ঘিরে ফের শুরু হয়েছে জল্পনা। বিরোধী জোটের মুখ কে? নীতীশ কুমার জানিয়েছেন, "সব বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা চালাব। তবে, এই জোট হবে কিনা তা নির্ভর করবে বিরোধী দলগুলির ইচ্ছার উপরে।" আর এখানেই প্রশ্ন তুলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিরোধীরা একজোট হলেও মুখ কে হবেন, সভাপতি না হলেও রাহুল গান্ধীকেই সামনে রাখবে হাত শিবির দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মোদী বিরোধী মুখ হিসেবে চাইছে আম আদমি পার্টি। জনতাদল ইউনাইটেডে রয়েছেন নীতীশ কুমার। তেলঙ্গানার কে চন্দ্রশেখর রাও-ও জাতীয় রাজনীতিতে উচ্চাশা রাখছেন বলে মত পর্যবেক্ষকদের।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/Eh8Q4Sv
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads