Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/yumlpUw
বিশাখাপত্তনমে খুনের ১৮ মাস পর উদ্ধার মহিলার ড্রামবন্দি দেহ https://ift.tt/8qQuTWV
দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকারের খুন নিয়ে যখন তোলপার তখনই একই ভাবে খুন করে প্রমাণ লোপটে দেহ টুকরো টুকরো করে ফেলার অভিযোগ। ১৮ মাস পর অন্ধ্রপ্রদেশের () বিশাখাপত্তমে () বন্ধ ঘরে ড্রাম থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহাংশ। এই ঘটনার নৃশংশতায় রীতিমতো চমকে উঠছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, খুন হয়ে যাওয়া মহিলা সম্ভবত যৌনকর্মী ছিলেন। গত বছর মে মাসে তাঁকে নিজের ভাড়া বাড়িতে নিয়ে আসেন অভিযুক্ত যুবক। সেখানে তাঁদের মধ্যে বচসা হয়। আর তাঁর জেরেই খুন। বাড়ির মালিক জানিয়েছেন গত বছর মে মাসেই হঠাৎ ঘর বন্ধ করে শহর ছাড়েন ওই যুবক। ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে জানতে ওই যুবককে জেরা করছে পুলিশ। খুন হয়ে যাওয়া মহিলার পরিচয় জানতেও শুরু হয়েছে তদন্ত। ড্রাম খুলতেই উদ্ধার দেহাংশ বিশাখাপত্তমের মথুরাওয়ারার এ রমেশ নামে এক ব্যক্তির বাড়িতে স্ত্রী এবং মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন ঋষি। বাড়ির মালিকের ওয়েল্ডিংয়ের দোকানেই কাজ করতেন তিনি। এ রমেশ পুলিশকে জানিয়েছেন, ২০২১ সালের মে মাসে হঠাৎ করেই নিজের গ্রামের বাড়িতে ফিরে যায় ঋষি। এর পর থেকে তাঁর কোনও খোঁজ মেলেনি। বাকি থাকা বাড়ি ভাড়াও দেননি তিনি। প্রায় দেড় বছর অপেক্ষার পর গত রবিবার ঋষির ঘর থেকে সব আসবাব সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন রমেশ। সেখানেই একটি বন্ধ ড্রাম নজরে আসে তাঁর। সেই ড্রাম খুলতেই । পুলিশ সূত্রে খবর, খুন হয়ে যাওয়া মহিলার উচ্চতা ছিল সাড়ে চার ফুট, বয়স ৩৫। প্রমাণ লোপাটে ড্রামবন্দি দেহ তদন্তে নেমে অনুমান খুন হয়ে যাওয়া মহিলা সম্ভবত পেশায় যৌনকর্মী ছিলেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন না ঋষির স্ত্রী। তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন।পুলিশ সূত্রে খবর, অটোয় যাতায়াত করতে গিয়ে ওই মহিলার সঙ্গে ঋষির পরিচয় হয়। স্ত্রী বাড়িতে না থাকায় রাতে তাঁকে বাড়িতে নিয়ে আসেন ঋষি। সেখানে বচসার পর একটি স্কার্ফ দিয়ে মহিলাকে করা হয়। এরপরে প্রমাণ লোপাটে তাঁর দেহ টুকরো প্লাস্টিকের ড্রামে ভরে ফেলে অভিযুক্ত। টেপ দিয়ে মুড়ে ফেলেন। এরপরে স্ত্রীকে দেখতে বাড়ি যাচ্ছেন বলে ছাড়েন অভিযুক্ত। দেড় বছর পর ঘর খালি করতে গিয়ে উদ্ধার হয় মহিলার দেহ।এই ঘটনায় আর কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/yumlpUw
Previous article
Next article

Leave Comments
Post a Comment