Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/B7dbqXx
কোন ফর্মুলায় কলকাতায় কমতে পারে জ্বালানির দাম? আশায় সাধারণ মানুষ https://ift.tt/3KhUsmt
Petrol Diesel Rate Today: সারা দেশে জ্বালানির দামে অস্থির সাধারণ মানুষ। শহর কলকাতায় 106 টাকা পেরিয়ে গিয়েছে মাস ছয় আগেই। গত প্রায় 200 দিনে শহরে জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি। ফলে নাভিঃশ্বাস উঠছে আমজনতার। কলকাতা-সহ দেশের একাধিক শহরে জ্বালানির দামে শেষ পরিবর্তন হয়েছিল 22 মে। কেন্দ্র শুল্ক ছাড় দিতেই তখন পেট্রল ও ডিজেল যথাক্রমে 6 ও 8 টাকা সস্তা হয়েছিল। কিন্তু তারপর থেকেই জ্বালানির দামে আর কোনও পরিবর্তন আসেনি। যদিও এই সময়ে আন্তর্জাতিক তেলের বাজারের দিকে তাকালে পুরোপুরি উলটো চিত্র ধরা পড়ছে। গত 6 মাসে অশোধিত তেলের দাম রেকর্ড হারে নেমেছে। 100 ডলারের উপরে থাকা অশোধিত তেলের দাম নেমে এসেছে 85 ডলার প্রতি ব্যারেলে। কিন্তু এই দাম কমার কোনও প্রভাব এখনও ভারতের বাজারে না পড়ায় আশাহত সাধারণ মানুষ। এবার দেখে নেওয়া যাক দেশের কোন মেট্রো শহরে জ্বালানির দর কত রয়েছে? কলকাতায় পেট্রল-ডিজেলের দাম (Petrol in Kolkata) অশোধিত তেলের দাম কম থাকলেও, কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 106 টাকা 03 পয়সা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 92 টাকা 76 পয়সা। শহর কলকাতায় জ্বালানির দামে গত 199 দিনে কোনও পরিবর্তন হয়নি। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Mumbai) দেশের মেট্রো শহরের মধ্যে বাণিজ্য নগরীতে পেট্রলের দাম রয়েছে চড়া। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 106.31 টাকা। পাশাপাশি লিটার প্রতি ডিজেলের বিক্রি হচ্ছে 94.27 টাকা দরে। কলকাতার তুলনায় মুম্বইতে পেট্রলের দাম মাত্র 29 পয়সা প্রতি লিটারে বেশি রয়েছে। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Delhi) দেশের রাজধানী শহরে জ্বালানি অপেক্ষাকৃত সস্তা। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 96.72 টাকা। পাশপাশি প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 89.62 টাকা। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Chennai) দেশের দক্ষিণের শহরেও জ্বালানি রয়েছে মহার্ঘ। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 101.94 টাকা। অন্যদিকে, ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে 87.89 টাকা। কোন ফর্মুলায় কমতে পারে জ্বালানির দাম? বিশেষজ্ঞরা বলছেন, অশোধিত তেলের দাম একই ভাবে নীচের দিকে নামতে থাকলে ও ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হলে তবেই কলকাতা-সহ সমগ্র দেশে কমবে জ্বালানির দাম। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/B7dbqXx
Previous article
Next article

Leave Comments
Post a Comment