এখনও 'জ্বলছে' ইরান, হিজাব আন্দোলনে মৃত বেড়ে অন্তত ৩২৬ https://ift.tt/ycrQqSl - MAS News bengali

এখনও 'জ্বলছে' ইরান, হিজাব আন্দোলনে মৃত বেড়ে অন্তত ৩২৬ https://ift.tt/ycrQqSl

হিজাব বিতর্কে প্রতিবাদ আন্দোলনকে কেন্দ্র করে এখনও অগ্নিগর্ভ ইরান। দু’মাস পেরিয়ে গিয়েও থামছে না আন্দোলন। এর মধ্যেই ইরানি নিরাপত্তা বাহিনীর হাতে বিক্ষোভকারীদের মৃত্যুর নয়া তথ্য সামনে আনল সেদেশের মানবাধিকার কমিশন। শনিবার ইরানি মানবাধিকার কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হিজাব আন্দোলনে মৃত্যু হয়েছে অন্তত ৩২৬ জনের। এদের মধ্যে ৪৩ জন শিশু ও ২৫ জন মহিলা। চলতি মাসের ৫ তারিখ সবচেয়ে বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়। ওই দিন নিহতের সংখ্যা ছিল ২২। এছাড়া এলাকাভিত্তিক তথ্য অনুযায়ী, সিসতান বালুচিস্তানে প্রাণ হারিয়েছেন সবচেয়ে বেশি মানুষ। ওই প্রদেশে মৃতের সংখ্যা ১২৩। এদের অধিকাংশের মৃত্যু হয়েছে সেপ্টেম্বরের ৩০ তারিখ। ওই দিন শুক্রবারের নমাজের পর জাহিদেন এলাকায় প্রতিবাদে সামিল হয়েছিলেন তাঁরা। অভিযোগ সেই সময় নির্বিচারে গুলি চালায় ইরানি ব়য়্য়াল গার্ড। এতেই মৃত্যু হয় বহু বিক্ষোভকারীর। প্রসঙ্গত, ওই দিনের হত্যাকাণ্ডকে ‘রক্তাক্ত শুক্রবার’ বলে উল্লেখ করেছেন আন্দোলনকারীরা। বিস্তারিত খবরের জন্য Refresh করুন।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/05VbRr8
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads