দূষণ কমাতে অভিনব পদক্ষেপ, প্লাস্টিকের বিনিময়ে মিলবে বিনামূল্যে চাল https://ift.tt/sDflVyp - MAS News bengali

দূষণ কমাতে অভিনব পদক্ষেপ, প্লাস্টিকের বিনিময়ে মিলবে বিনামূল্যে চাল https://ift.tt/sDflVyp

ইতিউতি পড়ে থাকা প্লাস্টিক। এমনকী বাজার থেকে মাসকাবারি বাড়িতে আসা বিভিন্ন জিনিসের প্লাস্টিকের প্যাকিং মোড়ক। সংগ্রহ করে জমা দিলেই বিশেষ পুরস্কার। বিনামূল্যে মিলবে চাল। দূষণ (Pollution) ও ডেঙ্গি (Dengue) রুখতে এমনই অভিনব পদক্ষেপ শিলিগুড়িতে (Siliguri)। রাস্তাঘাট হোক বা বাড়ি, প্লাস্টিক কুড়িয়ে জমা দিলেই বিনিময়ে মিলবে চাল। সম্প্রতি কমাতে ও ডেঙ্গির প্রকোপ রুখতে এমনই অভিনব পরিকল্পনা করেছে পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ড কমিটি ()। রাজ্যের উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতির (Dengue Situation) সঙ্গে সঙ্গে প্লাস্টিক দূষণের মাত্রা কমাতে অভিনব পরিকল্পনা পুরসভার। বিভিন্ন সময়ে দেখা যায় প্লাস্টিকের প্যাকেটগুলি ড্রেনগুলিতে জমে গিয়ে সেখানে জল আটকে যাচ্ছে। ফলে জল আটকে থেকে কোনওসময় ড্রেনের জল উপচে রাস্তায় উঠে আসছে। আবার কোনও সময় ড্রেনের জমা জলে মশার লার্ভা জন্মাচ্ছে। তাতে ডেঙ্গি মশার লার্ভাও জন্মায়। এছাড়াও রাস্তাঘাটে পড়ে থাকা প্লাস্টিকেও জল জমে সেখান থেকে ডেঙ্গি মশার লার্ভা জন্মাতে পারে। তাই ডেঙ্গি রুখতে সবার আগে দরকার পরিবেশের পরিচ্ছন্নতা। শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নিজেরদের ওয়ার্ড পরিষ্কার রাখতে যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিকের ক্যারিব্যাগ, বিস্কুট, কেক, চিপস সহ নানা সামগ্রী ও খাদ্যদ্রব্যের প্লাস্টিকের মোড়ক কুড়িয়ে সেগুলি জমা করতে হবে। প্রতি ১১৯ টি প্লাস্টিকের প্যাকেট ওয়ার্ড অফিসে জমা দিলে তার বিনিময়ে মিলবে ১ কেজি করে চাল। এভাবেই বাড়বে সচেতনতা। পরিষ্কার থাকবে এলাকাও। এই কারণেই প্লাস্টিক মুক্ত ওয়ার্ড এর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পরিবেশ দূষণ কমার পাশাপাশি ডেঙ্গির প্রকোপ কমবে বলেও আশায় ওয়ার্ড কমিটি। এ বিষয়ে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু জানান, ''প্লাস্টিকের জেরে ব্যাপক দূষণ হয়। ড্রেনগুলিও প্লাস্টিক আটকে থাকছে। যেকারণে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। প্লাস্টিক দূর করা গেলে অনেকে সুবিধা হবে। এছাড়াও ২০ নম্বর ওয়ার্ডে বেশকিছু বস্তি এলাকা রয়েছে। যেখানে আর্থিকভাবে পিছিয়ে থাক মানুষ প্রচুর রয়েছেন। ফলে তারা এভাবে প্লাস্টিক প্যাকেট সংগ্রহ করে জমা করলে চাল পাবেন। চাল পেলে তাঁদেরও পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটবে।'' পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/CtVy5Q3
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads