Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/gI7QaqT
পুলিশের কামড়! গ্রেফতার আক্রান্ত মহিলা সহ ৩০ চাকরিপ্রার্থী https://ift.tt/pKELWeu
চাকরি চাইতে এসে গ্রেফতার। বছরের পর বছরে ধরে বাধাপ্রাপ্ত নিয়োগ। টেট পাশ করা পরীক্ষার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার কলকাতায়। নিয়োগের দাবিতে আন্দোলনের পালটা পুলিশি অত্যাচারের শিকার চাকরিপ্রার্থীরা। এমনকি চাকরিপ্রার্থী অরুণিমা পালকে এক পুলিশ কর্মী কামড়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। যদিও কামড়ের অভিযোগ মানতে নারাজ পুলিশকর্মী। উলটে দিন শেষে আক্রান্ত অরুণিমা পাল সহ টেট বিক্ষোভের কারণে গ্রেফতার ৩০ জন চাকরিপ্রার্থী। সূত্রের খবর, গ্রেফতার হওয়া চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের হয়েছে মামলা। জানা গিয়েছে বৃহস্পতিবার আদালতে তোলা হবে তাদের। চাকরিপ্রার্থীদের উপরে পুলিশের এই মনোভাবে জোর বিতর্ক। এদিন শিক্ষক পদে নিয়োগ চেয়ে দেখান এক্সসাইড মোড়ে। আন্দোলন ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় মধ্য কলকাতায়।নিয়োগ চেয়ে বাসের চাকার নীচে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। সেখান থেকে পুলিশ তাদের সরাতে গেলে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ছেলে মেয়ে নির্বিশেষে চাকরিপ্রার্থীদের টেনে-হিঁচড়ে পুলিশকর্মীরা প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। এদিন পুলিশকর্মী ও চাকরিপ্রার্থীদের সংঘর্ষে ব্যাপক হিংসাত্মক রূপ নেয় আন্দোলন। টানাহ্যাঁচড়ায় আহত হন অনেক আন্দোলনকারী। রক্তও ঝরে। বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের একাংশ দৌড়ে গিয়ে কাছেই ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee) অফিসের সামনে প্রবল বিক্ষোভ দেখাতে টান। নিয়োগের দাবিতে অভিষেকের সঙ্গে দেখা করতে চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের বাসে তুলে সেখান থেকে সরানোর চেষ্টা করতেই ছেলে-মেয়েরা বাসের চাকার নীচে শুয়ে পড়েন। বাস সরাতে বাধা দেন তারা। গোটা চত্বর জুড়ে জায়গায় জায়গায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ সামলাতে নাজেহাল হয়ে যায় পুলিশ কর্মীরাও।টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের নিয়ে যাওয়ার ও কামড়ে দেওয়ার মতো আচরণের বিরুদ্ধে ব্যাপক পুলিশি জুলুমের অভিযোগ উঠল এদিন শহরে। উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর নতুন করে টেটে আবেদন করার শেষ দিন। ২০১৭ সালের চাকরিপ্রার্থীদের মতো এখনও কেন তাদের নম্বর জানানো হল না এবং নিয়োগ চেয়ে এদিন বিক্ষোভে নামেন চাকরিপ্রার্থীরা। এর আগেও তারা এবছর নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়ে সরাসরি নিয়োগে দাবি তুলে বিক্ষোভ ধরনায় সামিল হয়েছিলেন। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/gI7QaqT
Previous article
Next article

Leave Comments
Post a Comment