পোল্যান্ডে রুশ মিসাইল হামলা, জরুরি বৈঠকে বাইডেন https://ift.tt/lysJ4Br - MAS News bengali

পোল্যান্ডে রুশ মিসাইল হামলা, জরুরি বৈঠকে বাইডেন https://ift.tt/lysJ4Br

ইউক্রেন যুদ্ধের () নয় মাসের মাথায় রুশ মিসাইল আছড়ে পড়ল পোল্যান্ডে (Russia Strikes Missile In Poland)। ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। মঙ্গলবার ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫ মাইল দুরে পোল্যান্ডের গ্রামে আছড়ে পড়ে রুশ মিসাইল। এরপরই হাই অ্যালার্টে চলে যায় পোল্যান্ডের সেনাবাহিনী। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনও প্রতিবেশী দেশে আছড়ে পড়ল রুশ মিসাইল। যাতে ন্যাটোভুক্ত দেশগুলির যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ছে । কারণ পোল্যান্ড মার্কিন সামরিক জোট ন্যাটোর মধ্যে রয়েছে। ওই সামরিক চুক্তি অনুযায়ী, ন্যাটো ভুক্ত কোনও দেশের উপর হামলা হলে, আমেরিকা-সহ বাকিরাও তার হয়ে যুদ্ধে নামবে। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান জেনস স্টোল্টেনবার্গ। মঙ্গলবার তিনি বলেন, "এই হামলা সম্পর্কে সমস্ত তথ্য আগে জানতে হবে।" পোল্যান্ডের প্রেসিডেন্ট (Poland President) অ্যান্দ্রেজ দুদার সঙ্গেও তিনি কথা বললেন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে চলছে G-20 সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্রের খবর, ইউক্রেন সীমান্তের কাছে রুশ মিসাইল আছড়ে পড়তেই মার্কিন প্রেসিডেন্টের (US President) সঙ্গে ফোনে কথা বলেন পোল্যান্ডের রাষ্ট্রপতি। এর পরই G-20 সম্মেলনে যোগ দিতে আসা একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেন বাইডেন। পোল্যান্ডের উপর রুশ মিসাইল আছড়ে পড়ার ঘটনায় কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। "যেভাবে রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে, তাতে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে। ন্যাটোভুক্ত দেশে মিসাইল হামলা করে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থাকেই টলিয়ে দিয়েছে রাশিয়া।" এই নিয়ে সকলের পদক্ষেপ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও। মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, "এইভাবে মিসাইল আছড়ে পড়ার ঘটনা খুবই উদ্বেগজনক।" ওয়াশিংটন গোটা ঘটনার উপর নজর রাখছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, ঘটনার উপর নজর রাখা হচ্ছে জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রক। অন্যদিকে পোল্যান্ডের (Poland) গ্রাম মিসাইল হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। উলটে উস্কানি দেওয়ার পালটা অভিযোগ করেছে মস্কো। রুশ প্রতিরক্ষামন্ত্রীর দাবি, "পোল্যান্ডে কোনও মিসাইল হামলা করা হয়নি। রাশিয়ার বিরুদ্ধে মিথ্যে প্রচার করা হচ্ছে। পোল্যান্ডের সংবাদ মাধ্যম যেভাবে মিথ্যে প্রচার চালাচ্ছে, তাতে উস্কানিতে হাওয়া দেওয়া হচ্ছে।" উল্লেখ্য, মঙ্গলবার ইউক্রেন সীমান্তের গ্রামে রুশ মিসাইল আছড়ে পড়তেই বৈঠকে বসে পোল্যান্ডের নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা। এরপরই সেনাকে হাই অ্যালার্টে পাঠানো হয়।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/YhZ7i1x
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads