বৈদিক ভিলেজে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪ https://ift.tt/JDbToal - MAS News bengali

বৈদিক ভিলেজে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪ https://ift.tt/JDbToal

জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদকাসক্ত করে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রাজারহাটের একটি অভিজাত রিসর্টে। এই ঘটনায় ভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। শনিবার ধৃতদের তোলা হবে বারাসত আদালতে। সূত্রের খবর, শহর লাগোয়া একটি অভিজাত রেস্তোরাঁয় জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেখানেই তরুণীকে মাদক দেওয়া হয়। এরপর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। প্রথমে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মন্তব্যে কিছু অসংগতি মেলায় গ্রেফতার করা হয়েছে ওই চারজনকে। যদিও এই বিষয়ে এখনও সংশ্লিষ্ট রিসর্টের তরফে কোনও বিবৃতি সামনে আসেনি। ঠিক কী অভিযোগ উঠেছে? সূত্রের খবর, ওই রিসর্টে জন্মদিনের অনুষ্ঠান চলছিল। সেখানেই অভিযোগকারীর পানীয়তে মাদক মেশানোর অভিযোগ উঠেছে। তাঁকে মাদকাসক্ত করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/HdfS13D
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads