সংঘর্ষে উত্তপ্ত বসিরহাট, গুলিবিদ্ধ পুলিশকর্মী https://ift.tt/i0GlZ2m - MAS News bengali

সংঘর্ষে উত্তপ্ত বসিরহাট, গুলিবিদ্ধ পুলিশকর্মী https://ift.tt/i0GlZ2m

West Bengal News: পঞ্চায়েত নির্বাচনের আগেই উত্তপ্ত ()। দুটি গোষ্ঠীর বিবাদ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ এক পুলিশকর্মী। সোমবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাটের শাকচুড়ার বাজার সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সোমবার রাত ১০টা নাগাদ বসিরহাটে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার বিরাট পুলিশ বাহিনী। এরপরেই শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। আর সেই গুলিতেই আহত হন অনন্তপুর পুলিশ ফাঁড়ির বছর ৪২ এর প্রভাস সর্দার নামক এক কনস্টেবল। তাঁর বাম কাঁধে গুলি লাগে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বারাসতের একটি নার্সিংহোমে চিকিৎসারত তিনি। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার এই ঘটনার পর সেখানে বসিরহাট থানার পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাস, অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী যায়। ঘটনার সময় কর্তব্যরত পুলিশ কর্মী বলেন, "রাতে আমরা গন্ডোগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। কী নিয়ে বিবাদ আমরা জানি না। হঠাৎ গুলি চলে। কে গুলি চালিয়েছিল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। আমাদের এক সহকর্মী আহত হন। তাঁকে আমরা ভর্তি করেছি। কটি গুলি লেগেছে তা জানি না।” এদিকে এই ঘটনায় সুর চড়িয়েছেন বিরোধীরা। তাঁদের দাবি, ভোটের আগেই এলাকায় দুষ্কৃতী হামলাকে কেন্দ্র করে এলাকা অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে দায়ী করেছে তাঁরা। স্থানীয় BJP নেতাদের দাবি, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উতপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। এরই প্রেক্ষিতে গোটা ঘটনাটি ঘটেছে। যদিও যাবতীয় দাবি অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক কারণেই বিরোধীদের অভিযোগ, দাবি তাঁদের। অন্যদিকে, নামক কনস্টেবলকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় সরকারি হাসপাতালে। সেখান থেকে তাঁকে একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসারত তিনি। চিকিৎসকদের কথায়, এখনই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করা সম্ভব নয়। একাধিক পরীক্ষা করা হয়েছে। তাঁকে দ্রুত সুস্থ করে তোলার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/OUY8cmH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads