Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/4Nj8gbK
আর নয় কোনও ছাড়, বাংলাদেশ সফরে 'বাদ' রবীন্দ্র জাদেজা https://ift.tt/DuwmqzU
অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করে দিয়েছে। এই সিরিজে এবং যশ দয়ালের পরিবর্তে অলরাউন্ডার শাহবাজ আহমেদ এবং পেস বোলার কুলদীপ সেনকে দলে জায়গা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, যশের পিঠের নীচের দিকে সামান্য চোট থাকার কারণে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও হাঁটুর চোট এখনও পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি। তবে তিনি বিসিসিআই-এর মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। ভারত এবং নিউ জিল্যান্ডের মধ্যে আগামী ২৫ নভেম্বর থেকে অকল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সেই সিরিজে কুলদীপ সেন এবং শাহবাজ আহমেদকে শুরু থেকেই দলে রাখা হয়েছে। কিন্তু, এবার এই দুই ক্রিকেটারকে বাংলাদেশ সফরের জন্যও নির্বাচন করা হল। তবে নিউ জিল্যান্ড সফরে এই দুই ক্রিকেটারের বিকল্প হিসেবে আর কাউকে আলাদা করে বেছে নেওয়া হয়নি। শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার এবং সহ অধিনায়ক), শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, দীপক চাহার এবং উমরান মালিক। ভারত বনাম বাংলাদেশ ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষান, শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার এবং কুলদীপ সেন। এখানেই শেষ নয়, বিসিসিআই নির্বাচকেরা বাংলাদেশ এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচে জন্যও ভারতীয় এ দল নির্বাচন করে ফেলেছে। এই দলে রয়েছেন - অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), রোহন কুন্নুমল, যশস্বী জয়সওয়াল, যশ ধুল, সরফরাজ খান, তিলক বর্মা, উপেন্দ্র যাদব (উইকেটকিপার), সৌরভ কুমার, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নভদীপ সাইনি এবং অতীত শেঠ দ্বিতীয় চারদিনের ম্যাচের জন্য ভারতীয় এ দল : অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), রোহন কুন্নুমল, যশস্বী জয়সওয়াল, যশ ধুল, সরফরাজ খান, তিলক বর্মা, উপেন্দ্র যাদব (উইকেটকিপার), সৌরভ কুমার, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নভদীপ সাইনি, অতীত শেঠ, চেতেশ্বর পূজারা, উমেশ যাদব এবং কেএস ভরত (উইকেটকিপার)।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/4Nj8gbK
Previous article
Next article

Leave Comments
Post a Comment