Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/UHZKE9I
শ্রাদ্ধানুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ একই পরিবারের ১৭ জন! চাঞ্চল্য https://ift.tt/oeR3QVu
খেয়ে একই পরিবারের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লেন বলে অভিযোগ। যার মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তিও হয়েছেন। পূর্বস্থলী-২ নম্বর ব্লকের কালেখাতলা-১ পঞ্চায়েতের অন্তর্গত হৃষি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা বলে অনুমান চিকিৎসকদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী-২ নম্বর ব্লকের কালেখাতলা-১ পঞ্চায়েতের অন্তর্গত হৃষি এলাকার বাসিন্দা জয় কৃষ্ণ দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান ছিল বৃহস্পতিবার। সেই অনুষ্ঠানের পর গভীর রাত থেকে বমি-পায়খানা শুরু হয়। বাড়িতে প্রাথমিক চিকিৎসা করেও কাজ না হওয়ায় শুক্রবার রাত থেকে হাসপাতালে আসেন পরিবারের একের পর এক সদস্য। বর্তমানে ওই পরিবারে ১২ সদস্য পূর্বস্থলী হাসপাতালে ভতি রয়েছেন। খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা বলে অনুমান হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক শুভ রায়ের। এদিন পূর্বস্থলী হাসপাতালে চিকিৎসা করাতে আসেন জয় কৃষ্ণ দাস। তিনি জানান, সম্প্রতি তাঁরা বাবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তাঁর বাবার শ্রাদ্ধানুষ্ঠান ছিল। সেই উপলক্ষ্যে সেদিন তাঁর বাড়িতে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়দের খাওয়ার আয়োজন হয়েছিল। তারপর বৃহস্পতিবার গভীর রাত থেকেই তাঁর সহ পরিবারের কয়েকজনের বমি ও পায়খানা শুরু হয়। প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু, কোনও সুরাহা হয়নি। বরং শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তারপর শুক্রবার রাতেই ১৭ জন পূর্বস্থলী হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হলেও ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন সকালে জয় কৃষ্ণ দাস নিজেও হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। হাসপাতাল সূত্রে খবর, বমি ও পায়খানা উপসর্গ নিয়ে একই পরিবারের ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাঁদের সকলের অবস্থা স্থিতিশীল। ঠিক কী কারণে সকলের এভাবে বমি ও পায়খানা শুরু হল তা প্রমাণিত না হলেও খাবারে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটেছে বলে চিকিৎসক থেকে পরিবারের সকলের দাবি। হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক শুভ রায় জানান, কোনও খাবারে কোনভাবে বিষক্রিয়ার ফলেই এভাবে একই পরিবারের একসঙ্গে প্রায় সকলের বমি ও পায়খানা শুরু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এদিন সকালে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে সকলের অবস্থা আপাতত স্থিতিশীল।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/UHZKE9I
Previous article
Next article

Leave Comments
Post a Comment