Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/irYbFgk
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ https://ift.tt/IveFc26
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এলাকার এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মেয়েটির বাড়ির লোক ওই যুবককে মেয়েটিকে বিয়ে করতে বললে সে বিয়ে করতে অস্বীকার করে। শুধু তাই নয়, মেয়েটির বাড়ির লোকেদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। এমনকি এলাকার শাসকদলের নেতারাও সালিশি সভা ডেকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বড়ই গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। এই ঘটনায় অবশ্য ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতীর বাড়ির সদস্যরা। হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ ওই অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতারও করেছে। পুলিশ জানায়, ধৃত যুবকের নাম আব্দুল খালেক (৪০)। হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) বড়ই অঞ্চলের বিষণপুর এলাকার বাসিন্দা আব্দুল খালেক এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। পাশের গ্রামের এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার মাস আগে নিজের বাড়িতে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। বর্তমানে যুবতীর পরিবার বিয়ের কথা বললে সে অস্বীকার করেছে এবং যুবতীর বাড়ির লোকেদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করে এদিনই চাঁচল মহকুমা আদালতে পাঠায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যুবতীরও শারীরিক পরীক্ষা করানো হয়েছে। নির্যাতিতা যুবতীর মা বলেন, “আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার মাস আগে সহবাস করে এলাকার তৃণমূলের কর্মী আব্দুল খালেক। এখনবিয়ে করতে নারাজ। বিয়ের কথা বললে আমাদের প্রাণে মারার হুমকি দেয়।” যদিও অভিযুক্ত আব্দুল খালেকের ছেলে নূর কালামের দাবি, “আমার বাবাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। আমার বাবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনায় যুক্ত নয়। ওরা আমার বাবার কাছে টাকা ও জমি দাবি করেছিল। আমার বাবা ওদের দাবি মানেনি বলেই ওরা এই ধরনের অভিযোগ তুলেছে।” আব্দুল খালেকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় পঞ্চায়েতের কংগ্রেস সদস্য আব্দুল মান্নানও। তিনি বলেন, “এর আগে আব্দুল খালেকের নামে কোনও অভিযোগ আমরা শুনতে পাইনি। তাছাড়া চার মাস আগে ঘটা এই ঘটনা নিয়ে এখন কেন অভিযোগ দায়ের করা হল, এই নিয়েও প্রশ্ন আছে।” যদিও এলাকার তৃণমূল নেতৃত্ব এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/irYbFgk
Previous article
Next article

Leave Comments
Post a Comment