Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/eUdRQbO
KK-র জীবনাবসান, নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে আচমকা মৃত্যু গায়কের https://ift.tt/XKbgdiC
প্রয়াত বিখ্যাত গায়ক KK। নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এসেছিলেন এই গায়ক। ৩০ এবং ৩১ মে কলকাতায় শো ছিল -র। ৩১ তারিখ শ্রী গুরুদাস মহাবিদ্যালয়ের জন্য শো করতে এসেছিলেন। এদিন অনুষ্ঠানে সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ তিনি মঞ্চে ওঠেন। এদিন অনুষ্ঠানের শুরুতে গন্ডোগোল শুরু হয়। প্রবেশের সময় ছাত্রদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এরপর ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয় বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, অনুষ্ঠানের সময়ই অসুস্থ হয়ে পড়েন । জানা গিয়েছে, মঞ্চে থাকাকালীন স্পটলাইট বন্ধ করতে বলেন তিনি। কিন্তু, অত্যন্ত অসুস্থ বোধকরায় তিনি হোটেলে ফিরে যান। সেখানেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, সেখানেই তাঁর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্পী মহলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যদিও এই বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না। হাসপাতাল সূত্রে খবর, আগামীকাল তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। এরপরেই তাঁর মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে বলে মনে হচ্ছে। বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা কৃষ্ণকুমার কুনাথ ওরফে KK। তাঁর ছেলেবেলা কাটে নয়াদিল্লিতে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন। এরপরেই তিনি পা রাখেন গ্ল্যামার দুনিয়ায়। তিনি ১৯৯৭ সালে 'হম দিল দে চুকে সনম' ছবিতে প্রথম প্লেব্যাক করেছিলেন। এরপর তাঁর একের পর এক গানে মুগ্ধ হয়েছিলেন সাধারণ মানুষ। তিনি হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম, গুজরাটি ভাষায় গান গেয়েছেন। তাঁর শো নিয়ে কলকাতায় উন্মাদনা ছিল তুঙ্গে। তাঁর শোয়ের পাসের জন্য রীতিমতো হাহাকার পড়ে গিয়েছিল ভক্তদের মধ্যে। মাত্র দু'টি শোতে সন্তুষ্ট থাকতে রাজি ছিলেন না ভক্তরা। তাঁরা দাবি করছিলেন আরও একটি শো। এই ঘটনায় রীতিমতো মর্মাহত ভক্তরা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন গায়ক অনুুপম রায়। তিনি বলেন, "এই খবরটা বিশ্বাস করতে পারছি না।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করে লিখেছেন, "বিখ্যাত গায়ক KK-র মৃত্যুতে শোকাহত।" বিনোদনের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/eUdRQbO
Previous article
Next article

Leave Comments
Post a Comment