হিট স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী দোলন, ভর্তি নার্সিং হোমে https://ift.tt/PlJIGAc - MAS News bengali

হিট স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী দোলন, ভর্তি নার্সিং হোমে https://ift.tt/PlJIGAc

পরনে নার্সিং হোমের নীল পোশাক। চোখে মুখে ক্লান্তি। হাতে স্যালাইনের চ্যানেল। অসুস্থ অভিনেত্রী দোলন রায়। বৃহস্পতিবার 'টুম্পা অটোওয়ালি'-র শ্যুটিং থেকে ফিরে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। এদিন অভিনেত্রীর কুশল জানার এই সময় ডিজিটাল-এর তরফ থেকে যোগাযোগ করা হলে দোলন বলেন, "কাল শ্যুটিং থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন মোটামুটি আছি। নার্সিং হোমেই রয়েছি। আশা করছি কাল-পরশুর মধ্যে ভালো হয়ে যাব।" দোলন জানিয়েছেন, শীঘ্রই সুস্থ হয়ে আবারও কাজে যোগ দেবেন তিনি। এদিন হাসপাতালে শয্যায় শায়িত দোলনের ছবি ভাইরাল হয়েছিল ফেসবুকে। প্রথমে অনেকেই মনে করেছিলেন যে সেটি শ্যুটিংয়ের দৃশ্য। কিন্তু, পরে জানা যায় সত্যিই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। Facebook Profile এ অভিনেত্রী লিখেছিলেন, "কাল টুম্পা অটোওয়ালির আউটডোর শ্যুটিং থেকে ফিরে হিট স্ট্রোক হয়। এখন নার্সিং হোমে আছি। আশা করছি, সকলের শুভেচ্ছায় খুব তাড়াতাড়ি কাজে ফিরব।" এরপরেই হাসপাতালের বেডে শায়িত থাকার বেশ কয়েকটি ছবি আপলোড করেন তিনি। অভিনেত্রীর অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন নেটিজেনদের একাংশ। কয়েক দশক ধরে দর্শকের মনের মণিকোঠায় রয়েছেন দোলন। বর্তমানে 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। ফলত এখনকার প্রজন্মেরও বেশ প্রিয় দোলন। আর তাই ক্রমাগত তাঁর আরোগ্য কামনা করে চলেছেন নেটপাড়ার বাসিন্দারা। বর্তমানে গরমের দাপট বেড়েই চলেছে। আর সেই কারণেই অভিনেত্রী দোলন রায় অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছে চিকিৎসক মহলের একাংশ। আসলে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের আশঙ্কাও বাড়তে থাকে। কী করলে সুস্থ থাকা যাবে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমে আমের শরবত খেতে পারেন। কারণ আমে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পাশাপাশি, এই খাবারে ভিটামিন সি থাকে। এই গরমে আমের শরবত আপনার শরীরকে সুস্থ করে তোলার একেবারে কার্যকরী হাতিয়ার হতে পারে। ডাবের জল খেয়েও কিন্তু সুস্থ থাকা যায়। এই জলে থাকা ভালো পরিমাণে ইলেকট্রোলাইটস শরীরকে সুস্থ রাখতে পারে। গরমে শরীরকে চাঙ্গা রাখতে পুদিনা পাতার শরবতও হতে পারে আপনার হাতের কাছে থাকা অন্যতম হাতিয়ার। মোদ্দা কথা, বেশি পরিমাণে ফ্লুয়িড খেয়ে নিজেকে হাইড্রেটেড রাখার চেষ্টা করুন। বিনোদনের আরও খবর পড়তে ... প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন …


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/4XrwaeN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads