Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/juN9khT
বঙ্গে প্রবেশ করল বর্ষা, কোন কোন জেলায় অতিভারী বৃষ্টি? https://ift.tt/awuh69n
প্রতীক্ষার পর্ব শেষ। বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের দরুণ জেলাগুলিতে হবে (Rainfall Update)। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গুমোটভাব বজায় থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও দিন প্রতিদিন বাড়বে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। এর ফলে গুমোট গরম রীতিমতো অস্বস্তি বাড়াচ্ছে। প্রশ্ন উঠছিল কবে হবে বৃষ্টিপাত? এবার এই প্রশ্নের জবাব দিল আলিপুর। রাজ্যে বর্ষার প্রবেশ… গতকালই উত্তরবঙ্গে এবং সিকিমের প্রবেশ করেছে মৌসুমী বায়ু। শিলিগুড়িতে ইতিমধ্যেই বর্ষার প্রবেশ ঘটেছে। এর ফলে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে, মালদা এবং দিনাজপুরে এখনও প্রবেশ করেনি। মৌসুমী বায়ুু প্রবেশের দরুন উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হবে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? গত কয়েকদিন ধরেই কলকাতার আকাশে রোদ সেভাবে দেখা যাচ্ছে না। কিন্তু, বাতাসে জলীয় বাষ্পে আধিক্য থাকায় অস্বস্তি বাড়ছে। শনিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৭২ শতাংশ। দিন ভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার খুব একটা বদলের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি (Rainfall Forecast) হতে পারে। কিন্তু, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ফলে গুমোট আবহাওয়া থাকতে পারে। আজ কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়াও বিশেষ বদলাবে না। তাপমাত্রা প্রায় একই থাকবে বলে জানা যাচ্ছে। সম্ভাবনা নেই কালবৈশাখীর। চলতি সপ্তাহের পর হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/juN9khT
Previous article
Next article

Leave Comments
Post a Comment