Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/skhUXRq
'বিপ্লবে বিপদ' আঁচেই কি গেল পদ? https://ift.tt/YGWSy5n
এই সময়: অভ্যন্তরীণ সমীক্ষায় () সরকারের 'বিপদ'-এর ইঙ্গিত পেতেই কি তড়িঘড়ি মুখ্যমন্ত্রী বদল করলেন অমিত শাহ (), জেপি নাড্ডারা (JP Nadda)? বিধানসভা ভোটের এক বছরেরও কম সময় আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রিত্ব () থেকে কেন সরানো হল হল বিপ্লবকে? এ প্রশ্নে জল্পনার মধ্যে 'বিপ্লবে বিপদ'-এর তত্ত্বই জোরদার হচ্ছে। BJP সূত্রে খবর, গত সপ্তাহের শুরুতে একটি সমীক্ষা রিপোর্ট জমা পড়ে শাহ, নাড্ডা, বিএল সন্তোষের মতো শীর্ষ নেতৃত্বের কাছে। ভোটকেন্দ্রিক 'ওপিনয়ন পোল' বা 'বুথ-ফেরত সমীক্ষা'র ধাঁচে প্রতি রাজ্যে নির্বাচনের অন্তত এক বছর আগে এমন সমীক্ষা চালায় বিজেপি। ত্রিপুরায় গত কয়েক মাস ধরে সেই সমীক্ষা চালানো হয়। দলের অন্দরের খবর, রিপোর্টেই অশনি সঙ্কেত দেখতে পায় গেরুয়া ব্রিগেড। নেতৃত্বের একাংশের বক্তব্য, সেখানে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে এখনই ত্রিপুরায় ভোট হলে মেরেকেটে ১২টি আসন জুটবে। তা হলে বিজেপি একক ভাবে জয়ী হবে না। কারণ এর মধ্যে জোট শরিক আইপিএফটি-র আসনও ধরা হয়েছে। উল্টোদিকে বিপুল ক্ষমতা বাড়িয়ে প্রধান প্রতিপক্ষের জায়গায় উঠে আসছে প্রদ্যোৎ মানিক্য দেববর্মার নেতৃত্বাধীন তিপ্রামোথা। যদিও মুখ্যমন্ত্রী হওয়ার পর মানিক সাহা ঘোষণা করেছেন, ''বিরোধী পক্ষ নয়, ২০২৩ সালে বিজেপি নেতাকর্মীরাই ফের ত্রিপুরায় হাসবেন।'' বিপ্লব দাবি করেছেন, ''সামনে কোনও চ্যালেঞ্জ নেই।'' তবে জনতা যে অন্য মুডে আছে, বিজেপির সমীক্ষায় সেটাই উঠে এসেছে। ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় ৩০টি আসন তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত। এখনও যা ট্রেন্ড, তাতে ত্রিপুরার এডিসি (অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল) এলাকার বাইরেও বহু আসনে জয়ী হতে চলেছেন মানিক্য রাজ পরিবারের উত্তরসূরি প্রদ্যোৎ। সমীক্ষা রিপোর্ট যে একেবারে উড়িয়ে দেওয়ার নয়, তা সম্প্রতি প্রদ্যোতের একের পর এক জনসভায় উপচে পড়া জনজাতি মানুষের ভিড়ই বুঝিয়ে দেয়। অন্যদিকে বিজেপি-র জোট শরিক আইপিএফটি নিজের জমি তো হারাচ্ছেই, সেই সঙ্গে এখন মেবার জামাতিয়া দল থেকে বহিষ্কৃত হওয়ায় তারা কার্যত দু'টুকরো। সোমবার আইপিএফটি-তে নিজের অনুগামীদের নিয়ে পৃথক সম্মেলন করেছেন মেবার। অথচ ২০১৭-য় আইপিএফটি-র সঙ্গে জোট থাকায় শুধু এডিসি এলাকা নয়, তার বাইরেও একাধিক এসসি-এসটি আসনে বামেদের উড়িয়ে দিয়েছিল বিজেপি। দলের বর্তমান সমীক্ষায় জানানো হয়েছে, কংগ্রেস (Congress) এবং তৃণমূল (TMC) ১০-১২টি আসন পেতে পারে। পাল্লা অবশ্য ভারী কংগ্রেসের দিকে। আবার, মানিক সরকারের নেতত্বাধীন বামেরা হারানো জমি অনেকটা ফেরত পাওয়ার ইঙ্গিতও রয়েছে। বামেরা ১৮-২০টি আসন পেতে পারে। গত বিধানসভা নির্বাচনে তারা পেয়েছিল ১৬টি আসন। বিজেপি জোট ৩৬টি। যার মধ্যে আইপিএফটি ৮টি আসনে জয়ী হয়। কিন্তু তারপরে অনেকটা সময় পেরিয়েছে। বিপ্লব রাজ্যে উন্নয়নের হাজার ফিরিস্তিও দিয়ে থাকেন। কিন্তু জনগণের গতিক 'সুবিধে'র নয় বুঝেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন শাহ-নাড্ডারা। সেই কারণে ধর্মেন্দ্র যাদব, বিনোদ তাওড়া-সহ চার নেতাকে শনিবার সাতসকালের ফ্লাইটে পাঠিয়ে বিপ্লবকে দিয়ে পদত্যাগ করানো হয় বলে খবর। ত্রিপুরায় এসসি-এসটি ভোটই যে এখন বিজেপির মূল লক্ষ্য, সে কথা সোমবার মানিক সাহার নেতৃত্বে প্রথম ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তেই স্পষ্ট। বিপ্লব এ দিন নিজে মানিককে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসান। তার পরে হয় ক্যাবিনেট বৈঠক। যেখানে উপজাতিদের জন্য আগামী দিনে বিশেষ প্রকল্প ঘোষণা করা হবে বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান। তিনি বলেন, 'রিয়াং জাতি থেকে প্রেম কুমার রিয়াংকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। রিয়াং-সহ আদিম জনজাতির জন্য একটি প্রকল্প দিনকয়েকের মধ্যে ঘোষণা করা হবে।'
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/skhUXRq
Previous article
Next article

Leave Comments
Post a Comment